শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

বান্দরবানের রুমায় দু’পক্ষের গোলাগুলিতে ৪ জনের মৃত্যু

১৬৪

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলার সীমান্তবর্তী পাইন্দু ইউনিয়নের কানাপাড়ায় দু’পক্ষের গোলাগুলিতে চারজনের মৃত্যু হয়েছে । মরদেহগুলো উদ্ধার করা হলেও এখনো তাদের নাম-পরিচয় জানতে পারিনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৫ মার্চ) জেএসএস সদস্য উনুমং মারমাকে নয়াপাড়া গ্রামে গুলি করলে এতে ক্ষোভে জমে উঠে জেএসএস সংগঠনে কর্মীরা। গুলি করে খুন করা পর উনুমং মারমা লাশ নিয়ে নৌকা যোগে নিজ স্থানে উদ্দ্যশে রওনা দিলে পাহাড় থেকে জেএসএস কর্মীরা পাল্টা গুলি ছুড়ে। সেই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় দিকে সারারাত দু’পক্ষে গুলিবর্ষন হয়। গুলিবর্ষণে অন্য গ্রুপে ৪ জন সন্ত্রাসীর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। তবে জেএসএস সাথে কোন দলের গুলিবর্ষণ হয়েছে সেটি জানা যায়নি। তবে তাদের লাশ সাঙ্গুর নদীর খালের পাশে রেখে গেলে আজ সকালে সাঙ্গুর খালের পাশে চার জনের লাশ উদ্ধার করে রোয়াংছড়ি থানা পুলিশ।

এদিকে অপরপক্ষ শনিবার দুপুরে সন্ত্রাসীরা চা খাওয়ার অবস্থায় নোয়াপাড়া গ্রামে পাড়ায় ঢুকে জেএসএস সদস্য উনুমং মারমাকে গুলি করে হত্যা করলে লাশটি বস্তায় যোগে নিয়ে যায়। তবে এই পর্যন্ত জেএসএস সদস্য উনুমং মারমা লাশটি খোঁজ মেলেনি বলে জানান আইনশৃঙখলা বাহিনীরা।

বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। কি ঘটনা ঘটেছে সেটি ঘন্টাখানেক পর জানা যাবে।

উল্লেখ্য, গত ৫ মার্চ শনিবার বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সন্ত্রাসীরা জেএসএস এ সদস্য উনুমং মার্মা (৪৫)কে গুলি করে হত্যা করা হয়।