শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

নাইক্ষ্যংছড়িতে গাছ কাটতে গিয়ে রোহিঙ্গা শ্রমিক নিহত

২২

॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়িতে গাছ কাটার সময় গাছের গোড়ালীতে ধাক্কা লেগে আব্দুল মজিদ (৪২) নামের এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কুতুপালং এর রোহিঙ্গা ক্যাম্পের মৃত্যু বশির আহমেদ ছেলে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন জনান, নিহত ওই রোহিঙ্গা শ্রমিক উপজেলার দুর্গম দোছড়ি ইউপির কোলাছিস্থ ডলুর ঝিরি নামক এলাকায় গাছ কাটছিল। গাছ কাটার শেষ মুহূর্তে গাছের গোড়ালী ছিঁটকে পড়ে তার গায়ে ধাক্কা লাগে ঘটনা স্থলে সে মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালের প্রেরণ করেন।

নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ টান্টু সাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে থানা অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।