শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বান্দরবানে রোয়াংছড়িতে ধর্ষণের পর গলা কেটে হত্যা

৩৪

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

রোয়াংছড়ি উপজেলায় নোয়াপতং ইউনিয়নের ঝিড়িতে চুইরংমা মামরা (৪০) নামে নারীকে ধষর্ণের পর গলা কেটে হত্যা করেছে গাছ কাটার শ্রমিকরা। এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত চুইরংমা মারমা (৪০), সে রোয়াংছড়ি উপজেলার ৪নং নোয়াপতং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহিলা কারবারি পাড়ার গ্রামে সাথোয়াইপ্রু মারমা মেয়ে।

বৃহস্পতিবার(৩ মার্চ ) রাতে রোয়াংছড়ি উপজেলার ৪নং নোয়াপতং এলাকায় ঘটনাটি ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়।

ভিকটিমের বড় ছেলে উশৈচিং মারমা বলেন, প্রতিদিনের মতন সকাল হলে ভাত নিয়ে আমার মা জুমে হলুদ তুলতে যায় । বিকালে বাসা না পৌছলে বাবা জুমে গিয়ে খোজাখোজি করলে হলুদ ও ভাতের থালা ওলট পালট দেখতে পায়। পরে বাবা গ্রামে এসে পাড়াবাসীদেরকে খবর দেই। এসময় এলাকাবাসী জুমে গিয়ে খোজাখোজি করলে ঝিড়ি থেকে মায়ের গলা কাটা লাশ ও ঘটনাস্থল থেকে দুইটি লাঠি, ধামা দা ও একটি কোদাল পাওয়া গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে আরো জানা যায়, প্রতিদিনের মত নিহত চুইরংমা মারমা (৪০) নিজ জুমে হলুদ তুলতে যায়। সন্ধ্যায় নামলে কাজ শেষ করে ফেরার পথে কয়েকজন গাছ কাটার শ্রমিক তাকে একা পেয়ে নোয়নপতং ঝিড়িতে ধষর্ণ করে গলা কেটে পালিয়ে যায়। কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে এব্যাপারে তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নোয়াপতং ইউনিয়ন চেয়ারম্যান চনুমং মার্মা বলেন, চুরংইমা সন্ধ্যায় বাড়ীতে আসা দেরী হলে তার সন্তানেরা খোঁজাখুজি করে জুম ঘরের পাশে গলা কাটা লাশ খুঁজে পায়। কে বা কারা ঘটিয়েছে সেটা বলা যাচ্ছে না।

রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মান্নান বলেন, এ ঘটনা ময়না তদন্তের মাধ্যমে জানা যাবে।