শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

খাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটক

১৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনকালে ৯ যুবককে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভার ৪নং ওয়ার্ড সিনেমাহল মাষ্টারপাড়া এলাকার গ্রামীণ ব্যাংক ভবনের ছাদ এবং গর্জনতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। বুধবার (১০ জুন) দিবাগত মধ্যরাত এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই সব এলাকায় গভীর রাতে মাদকের আসর বসিয়ে মাদক সেবন ও মাতলামির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই ধারাবাহিকতায় রামগড় থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে, সিনেমাহল এলাকার গ্রামীণ ব্যাংক ভবনের ছাদ থেকে ৬ জন এবং গর্জনতলী এলাকা থেকে ৩ জনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন, নুর মোহাম্মদ (৩২), পিতা-নুর নবী, গ্রাম-পূর্ব সিলোনিয়া, ছনুয়া বাজার, থানা-ফেনী সদর, জেলা-ফেনী, চন্দন দেবনাথ (৩২), পিতা- মানিক চন্দ্র নাথ, গ্রাম- উত্তর গর্জনতলী, কৃষ্ণ চন্দ্র নাথ (৩৪), পিতা- মৃনাল চন্দ্র নাথ, গ্রাম- উত্তর গর্জনতলী, আকাশ দেবনাথ (২৭), পিতা- নিখিল দেবনাথ, গ্রাম-উত্তর গর্জনতলী, থানা-রামগড়, জেলা-খাগড়াছড়ি, মুন্না চন্দ্র নাথ (২৮), পিতা- শ্রীদাম নাথ, গ্রাম- মাষ্টারপাড়া, আবুতরা, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম, ছোটন বিশ্বাস (৩৫), পিতা- দোলন বিশ্বাস, সাং- পশ্চিম দলই, কবিরহাট, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম; মোঃ আলা উদ্দিন (২৯), পিতা-আবুল হোসেন, মাতা-কামরুন নাহার; মোঃ আবুল কাশেম (২৪), পিতা-মাহবুবুল হক, মাতা-আমেনা বেগম এবং মিঠুন নন্দি (২৫), পিতা-হারাধন নন্দি, মাতা-আবা বালা নন্দি, সাং-শ্মশানটিলা, ১নং ওয়ার্ড, রামগড়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজির আলম জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০) এর ৩৬(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। তিনি আরও বলেন, মাদক নির্মূলে রামগড় থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।