শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

খাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদান

১০

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় মানবিক সহায়তার অংশ হিসেবে মাদ্রাসা ও এতিমখানায় খাদ্যসামগ্রী, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঢেউটিন ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছে দীঘিনালা জোন ৪ই বেংগল।

বুধবার (১০জুন) সকালে দীঘিনালা জোনের ৪ ইস্ট বেঙ্গল (৪ ইবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন এর উপস্থিতিতে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এসময় দীঘিনালা জোনের সাব-জোন কমান্ডার মেজর তৌকির আহমেদ, জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী উপস্থিত ছিলেন।
সহায়তার অংশ হিসেবে ছোট মেরুং বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা এবং দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানায় চাল, আটা, চিনি, তেল ও ডালসহ বিভিন্ন রেশন সামগ্রী প্রদান করা হয়। এছাড়া চিকিৎসা সহায়তা হিসেবে মোঃ বাচ্চু মিয়াকে ৫ হাজার টাকা এবং ক্রিস ত্রিপুরাকে ৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে অন্তনিতা চাকমা, বাকী রাম ত্রিপুরা, মোছা. জাহেরা খাতুন, গৌরিকা বালা চাকমা, ফুলেকা চাকমা এবং মার্জিনা বেগমের বসতঘর পুনর্র্নিমাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়।

দীঘিনালা জোন এধরনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।