শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রী

১৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার দুর্গম ওয়াগ্গা ইউনিয়নের উত্তর দেবতাছড়ির একটি অসুস্থ পরিবারের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী। ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে চিকিৎসা সহায়তায় চেয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় তা প্রতিমন্ত্রীর নজরে আসে। পরে তাদের চিকিৎসার জন্য প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। উপজেলার দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত থেকে আর্থিক সহায়তাটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেন।

বুধবার (১০জুন) বিকাল ৩টায় পরিবারের সদস্য ইতিস তনঞ্চঙ্গ্যার হাতে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর হেলাল উদ্দিন এমপি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেছেন। প্রবীণ সদস্য অনিল তঞ্চঙ্গা (৬৫) ক্যান্সারে আক্রান্ত ও তাঁর পুত্রবধু সান্তনা তঞ্চঙ্গা (৪৩) প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং রাঙামাটি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদ আলম। মোরশেদ আলম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পাহাড়ের সকল সম্প্রদায়ের পাশে সুখে, দুঃখে এবং উন্নয়নে পাশে থাকবে। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে পার্বত্য সকল সম্প্রদায়ের সমাজ ও বিভিন্ন উন্নয়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানান।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম তঞ্চঙ্গা, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রকিব হোসেন মহিন, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোঃ রফিকুল ইসলাম, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম এবং ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সন্তোষ তঞ্চঙ্গাসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরিবারের সদস্য ইতিস তনচংগ্যা আর্থিক সহযোগিতা ও অনুদান পেয়ে পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।