শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

লামায় ট্রাক ও ডাম্পারে মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৩

৮৪

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামায় থ্রি এক্সেল ট্রাক ও ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। শনিবার (০৫ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় লামা-চকরিয়া সড়কের কুমারী সবুজ গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ধুমড়ে মুচড়ে যাওয়া ডাম্পার গাড়ির ভিতর থেকে আহত ড্রাইভারকে উদ্ধার করে সেনাবাহিনী, পুলিশ ও জনতা।

এদিকে উদ্ধারের পরপরই সেনাবাহিনীর একটি গাড়ি চিকিৎসার জন্য আহতদের চকরিয়া হাসপাতালে নিয়ে গেছে। তৎক্ষণাত আহতদের কারো পরিচয় পাওয়া যায়নি। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে কুমারী ক্যাম্পের পুলিশ উপস্থিত হয়।

প্রত্যেক্ষদর্শী গ্রাম পুলিশ আলী আকবর জানান, থ্রি এক্সেল বড় ট্রাকটি লামা থেকে চকরিয়া যাচ্ছিল ও ডাম্পার গাড়িটি চকরিয়া থেকে লামায় যাচ্ছে। যাত্রা পথে কুমারী সবুজ গেইট এলাকায় দুইটি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ লাগে। এতে করে ডাম্পারের ড্রাইভার, হেলপার ও এক শ্রমিক গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সেনাবাহিনীর গাড়ি চকরিয়া হাসপাতালে নিয়ে গেছে।

লামার কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) মোঃ ফোরকান আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার শেষে চকরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি সরিয়ে লামা-চকরিয়া সড়কের গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়েছে।