শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

বান্দরবানে সেনা কর্মকর্তা হাবিবুর হত্যা প্রতিবাদে বিক্ষোভ মিছিল

৬৯

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

” সর্বক্ষেত্র পার্বত্য এলাকার সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান রুমা উপজেলার বথিপাড়ায় সেনা টহলের উপর গুলি বর্ষণ করে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে বান্দরবান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

শনিবার (৫ ফেব্রুয়ারী) বিকালে বান্দরবান বঙ্গবন্ধু মঞ্চ সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি কাজী মুজিব রহমান সভাপতিত্বে এই মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুরুতেই বান্দরবান বঙ্গবন্ধু পাঠাগার হতে স্লোগানের মধ্য দিয়ে এক বিশাল র‌্যলি অংশ নেন। পরে শহরে প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মঞ্চে সামনে এসে সমাপ্তি ঘটে। এসময় মানববন্ধন কারীরা বিভিন্ন ব্যানার ও পেষ্টুন হাতে নিয়ে সাড়িভাবে দাঁড়িয়ে মানববন্ধন করেন।

মানববন্ধনে পার্বত্য চট্টগ্রামে নাগরিক পরিষদে সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন তারু মিয়া, সহ সভাপতি আবু কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌরসভা সভাপতি শামসুল হক শামু, লামা উপজেলার সভাপতি নুরুল আমিনসহ সংগঠনে নেতকর্মী ও সর্বসাধারণসহ প্রিন্ট ইলেক্ট্রিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

জেএসএস (মূল) দলের সন্ত্রাসী দাবি করে বক্তরা বলেন, বান্দরবানের রুমায় সেনা টহল এর উপর গুলিবর্ষণ করে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানকে হত্যা করে। ওই সময় তাদের আরেক সৈনিক ফয়েজ গুলিবিদ্ধ হয়। এটি রাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি ও হতাশাজনক উল্লেখ করে সন্ত্রাসীদের শাস্তির দাবি জানান তারা।

পাশাপাশি পার্বত্য অঞ্চলে প্রতিনিয়ত সাধারণ মানুুষকে জিম্মি করে খুন, অপহরণ, চাঁদাবাজিসহ নানান অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। পার্বত্য অঞ্চল থেকে এই সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করতে হবে। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষণা দেন সমাবেশ থেকে বক্তারা।