শিরোনাম
এক ইঞ্চি জমিরও সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রীহামের উপসর্গ নিয়ে আক্রান্তদের চিকিৎসার যেন ত্রুটি না হয়- পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটির বিলাইছড়িতে ক্রীড়া সরঞ্জাম বিরতণকাপ্তাইয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের অর্থ জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধনবিলাইছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন, র‌্যালী ও আলোচনা সভাকাপ্তাইয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত অবস্থায় লজ্জাবতী বানর উদ্ধারযতো বেশী প্রচার ততো বেশী উপকার: যুগ্ম ও দায়রা জজখাগড়াছড়ির মানিকছড়ি ইউএনও-এসিল্যান্ডকে অপসারণের দাবিলংগদু সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

৫৩

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির রামগড়ে নির্মানাধীন একটি মসজিদের ছাদ থেকে পড়ে মোঃ রাজু (৩২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারী) বিকালে ৪টার দিকে রামগড় পৌরসভার ফেনীরকুল ‘নুরুল কোরআন ইসলামী একাডেমী মাদ্রাসা’র ভেতর নির্মাণাধীন একটি মসজিদের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহতা মোঃ রাজু পার্শবর্তি ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের ইসলামাবাদ এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে।

মসজিদ কমিটির সভাপতি সাহাব উদ্দিন জানান, বিকালে অন্যান্য শ্রমিকের সঙ্গে মসজিদের নির্মাণ কাজে যোগ দেন তিনি। নির্মাণাধীন ভবণে কাজ করতে তিনি ছাদে ওঠেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে সহযোগীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. নরেন চৌধুরী জানান, হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়। রামগড় থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।