শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মাটিরাঙ্গায় মাস্ক না পরার দায়ে জরিমানা

৫১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে মাস্ক না পরে রাস্তায় বেরিয়ে জরিমানা গুনতে হচ্ছে অনেককে। সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি বিধিনিষেধ আরোপ করার পর থেকেই মাটিরাঙ্গার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। সরকারী নির্দেশনা মতে মাস্ক না পরায় মাটিরাঙ্গা বাজারে ও আশপাশের এলাকায় পৃথক পৃথক অভিযানে ১৭ জনকে মোট ৩১শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার (২ জানুয়ারী) বিকালের দিকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে মাস্ক পরিধান না করায় অটো চালক, পথচারী, মোটরসাইকেল চালক,মাস্ক ব্যাতিত খাবার পরিবেশন করার দায়ে ১০ জনকে ১হাজার টাকা জরিমানা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব।

অন্যদিকে হেলমেট পরিধান না করায় ৩জন মোটর সাইকেল চালককে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২(ক) ধারায় এবং মাস্ক পরিধান না করায় ৪জন পথচারী, সিএনজি চালক ও অটো চালককে সর্বমোট ২১শত টাকা জরিমানা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজ আফরোজা হাবিব শাপলা।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারী নির্দেশনা বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়েছে জানিয়ে বলেন, জনগণকে কারোনাভাইরাস মোকাবেলায় সরকারি বিধি নিষেধ মেনে চলতে হবে একইসাথে এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।