শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

অস্থায়ী জামিন পেলেন বান্দরবানের পৌর মেয়র বেবী

৪৫

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

আসামির শারীরিক অসুস্থতা সহ অন্যান্য বিষয় বিবেচনা করে বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীকে অস্থায়ী জামিন প্রদান করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। আদালত তাঁকে ১হাজার ১টাকার বন্ডে অস্থায়ী জামিন প্রদান করেন। বুধবার (২৬ জানুয়ারি) সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী জেলা ও দায়রা জজ্ আদালতের এডভোকেট কৌশিক দত্ত বলেন, দেওয়ানি বিরোধকে কেন্দ্র করে হয়রানি পূর্বক ইচ্ছাকৃতভাবে এই মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় আদালতে তদন্ত কর্মকর্তার জমা দেয়া তদন্ত প্রতিবেদনে ঘটনা সংগঠিত হওয়ার সময়, বিষয় এবং জমা দেয়া কল রেকর্ড যাচাই করে দেখা যায় ঘটনার সময় প্রধান আসামী পৌর মেয়র বান্দরবানের বাইরে ছিলেন এবং তার সাথে ঘটনার কোন সম্পৃক্ততা থাকার বিষয়ে কোন তথ্য প্রমান পাওয়া যায়নি। তাছাড়া মামলা করার সময় আসামির সম্পুর্ন নাম এবং পরিচয় গোপন করে হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে। তিনি আরো বলেন, বিজ্ঞ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এর বেঞ্চ সকল বক্তব্য শুনে মোহাম্মদ ইসলাম বেবী কে এক হাজার এক টাকা বন্ডের বিপরীতে চার্জ শুনানির তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

মামলার বাদীনি পক্ষে নিয়োজিত আইনজীবী, এডভোকেট কাজী মহতুল হোসাইন জানান, জামিন আদেশ নামঞ্জুরের আবেদন করেছি। বিজ্ঞ বিচারক আসামির শারীরিক অসুস্থতা সহ অন্যান্য বিষয় বিবেচনা করে অস্থায়ী জামিন প্রদান করেছেন।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক মোঃ ইসলাম বেবী, আশুতোষ, মোঃ নাছির উদ্দীন, ফরিদ উদ্দীনের বিরুদ্ধে আনীত অভিযোগটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।