শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

খাগড়াছড়ি জেলা সাহিত্য পরিষদের বর্ষপূতি উপলক্ষে সাহিত্য সম্মেলন

৩৬

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

“সাহিত্য হোক সকল অপসংস্কৃতির বিরুদ্ধে বলিষ্ঠ হাতিয়ার” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা সাহিত্য পরিষদের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সাহিত্য সম্মেলন, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫জানুয়ারি) সকালে জেলা শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলা সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর বোধিসত্ব দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও গবেষক কবি হাফিজ রশিদ খান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী বলেন, একাত্তর সালে আমরা যখন বিজয়ের দ্বারপ্রান্তে, সেই মুহূর্তে এদেশের বুদ্ধিজীবিদের হত্যা করা হয়। যুদ্ধে নিশ্চিত পরাজয় জেনেও আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে। বাংলাদেশকে যদি মেধাশূন্য করা যায়, তাহলে আমাদের দেশ পঙ্গু হয়ে যাবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তারপরও জাতীয়তাবাদী চেতনার বিকাশে আমাদের বুদ্ধিজীবীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম।

এসময় বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজনকে সাহিত্য সম্মাননা প্রদান করা হয়। এঁরা হলেন শিক্ষাবিদ প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, ধর্মরাজ বড়ুয়া, লেখক অংসুই মারমা, গীতিকার ও নাট্যকার মর্তুজা পলাশ ও চারণ কবি ঝর্ণা রায়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। এর আগে গিরিধারা নামক সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।