শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রেডজোন রাঙ্গামাটিতে সচেতনতা বাড়াতে প্রশাসনের জরুরী সভা

৪৩

॥ মোঃ আরিফুর রহমান ॥

রাঙ্গামাটি জেলাকে করোনাভাইরাস সংক্রমণের রেড জোন হিসেবে ঘোষণা করা হলেও মানুষের মধ্যে বাড়েনি সচেতনতা। এ জেলায় করোনা সংক্রমণের হার বর্তমানে ১০ শতাংশ। কিন্তু মানুষের অবাধ বিচরণ রয়েছে ঠিক আগে মতোই। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হলেও নেই স্বাস্থ্যবিধি মানার বালাই।

এদিকে বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণে জেলা করোনা প্রতিরোধ বিষয়ক কমিটির উদ্যোগে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন (সার্বিক), জেলা পুলিশ সুপার মীর মোহাম্মদ মোদদাছছের হোসেন, জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, রাঙ্গামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী প্রমূখ।

সভায় সম্প্রতি রাঙ্গামাটি জেলা করোনার রেড জোন হিসেবে চিহ্নিত হওয়ায় সরকারী নির্দেশনা মোতাবেক ১১ দফা নিয়ম মানার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।

এদিকে সকালে বিভিন্ন স্থানে রাঙ্গামাটি জেলা পুলিশ স্বাস্থ্যবিধি ও সচেতনায় বৃদ্ধি করতে রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন,এর নেতৃত্বে মাস্ক বিতরণ ও মাস্ক ছাড়া পূণ্য বিক্রয় না করার জন্য সকল দোকানদারদেরকে অনুরোধ জানান।