শিরোনাম
রাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বনির্বাচনী সকল ওয়াদা পূরণ করা হবে: দীপেন দেওয়ান এমপিকাপ্তাই উপজেলার ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করার আশ্বাসলংগদুতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভাযানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রী

কাপ্তাইয়ে “বাল্য বিবাহ ও কৈশোর কালীন গর্ভধারণ নিরুৎসাহিত ” বিষয়ক কর্মশালা

৪৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে “বাল্য বিবাহ ও কৈশোর কালীন গর্ভধারণ নিরুৎসাহিত করণ”বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবা, কিশোর কিশোরীদের শাররীক পরিবর্তন, বাল্য বিবাহ, জেন্ডার ধারণা, প্রতিরোধ, বয়ঃসন্ধিকালে অভিভাবকের করণীয় ও গর্ভধারণ নিরুৎসাহিত করণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডা.ওমর ফারুক রনি। প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী। বক্তব্য রাখেন ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা। কর্মশালায় শিক্ষক, ধর্মীয় নেতা, সাংবাদিক, কাজী, এনজিও,র নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য পরিসংখ্যাবিদ সাথোয়াই মারমা।