শিরোনাম
রাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বনির্বাচনী সকল ওয়াদা পূরণ করা হবে: দীপেন দেওয়ান এমপিকাপ্তাই উপজেলার ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করার আশ্বাসলংগদুতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভাযানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রী

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে ১৪টি মামলা

৩৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি কাপ্তাইয়ে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় সড়ক ও মাস্ক বিহীন চলাচলে ভ্রাম্যমাণ আদালতে ১৪টি মামলা করা হয়েছে।

সোমবার (১০ জানুয়ারী) দুপুর ১ টা ৩০ মিনিট হতে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলা সদর, বারঘোনিয়া,ও রেশন বাগান এলাকার কাপ্তাই- চট্টগ্রাম সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় সড়ক পরিবহণ লাইসেন্সবিহীন, ফিটনেসসহ বিভিন্ন অপরাধে ১১টি মামলায় ৪ হাজার ১শ’টাকা এবং মাস্কবিহীন চলাচলে ৩টি মামলায় ৬০০টাকা মোট ১৪টি মামলায় ৪হাজার ৭শ’টাকা জরিমানা আদায় করা হয় ভ্রাম্যমাণ অভিযানে।

এসময় কাপ্তাই থানার উপ পরিদর্শক মোঃ ইখতিয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম সহ পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন ।