শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

সাঙ্গু নদীতে ডুবে যাওয়া ভাইবোনের লাশ উদ্ধার

৭৬

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে সাঙ্গু নদীতে ডুবে যাওয়া মোঃ আহনাফ আকিব (২২) এক পর্যটককে লাশ উদ্ধার করেছে বান্দরবান ফায়ার সার্ভিস দমকল বাহিনী। এর আগে সকাল ৯ টায় মারিয়ার আদনিন (১৬), কে উদ্ধার করা হয়। তারা দুইজন ভাইবোন বলে জানা যায়। উদ্ধারকৃতরা নারায়নগঞ্জ জেলায় ফতুল্লা গ্রামে জহিরুল ইসলাম পুত্র।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়নে বেত ছড়া মুখে তাদেরকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা নাজমুল হোসেন জানান, গতকাল সকালে বান্দরবান হতে ১০জন গ্রুপিং করে দুপুরে নৌকা নিয়ে নদীর পথে ঘুরতে যায়। বাদুরা ঝর্নায় নামক স্থানে পৌছলে সবাই গোসল করতে নামলে সাঙ্গুর নদীর পানির স্রোতে কারনে ৩ জন পানিতে ডুবে যায়। পরে একজনকে উদ্ধার করলেও কর্তব্যরত ডাক্তার মৃতঃ ঘোষনা করেন। নিখোজ হওয়া ভাইবোন দুইজনকে গতকাল হতে খোজাখোজি পর আজ সকালে মারিয়ার আদনিন (১৬)কে উদ্ধার করা হয়। পরে দুপুর দিকে মোঃ আহনাফ আকিব (২২) কে উদ্ধার করতে সক্ষম হয় বান্দরবান ফায়ার সার্ভিস দমকল বাহিনী।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মান্নান জানান, গতকাল পানিতে ডুবে যাওয়া ২জন পর্যটকদের খোজাখোজি পর সকালে একজন ও দুপুরে অপর একজনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ শে ডিসেম্বর বুধবার নায়ায়নগঞ্জ হতে ১০ জনের গ্রুপ করে বান্দরবান ঘুরতে আসে। ২৪ ডিসেম্বর শুক্রবার বিকালে সাঙ্গু নদীতে গোসল করতে নামলে প্রবল পানি স্রোতে ৩ জন ডুবে যায়।