শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

মহালছড়িতে নির্বাচন স্থগিত হওয়ায় এক কেন্দ্রে ভোট গ্রহন ৩০ ডিসেম্বর

৪৪

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে স্থগিত হওয়া একটি কেন্দ্রে পূনরায় ভোট অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। স্থগিত হওয়া কেন্দ্রটিতে প্রার্থী রয়েছেন, চেয়ারম্যান পদে- ৩ জন, সংরক্ষিত নারী আসনে ৩ জন, সাধারণ সদস্য পদে ৫ জন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে এর মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ে স্থগিত হওয়া কেন্দ্রটির ভোট পূনরায় ভোটগ্রহন হবে ৩০ ডিসেম্বর। এই কেন্দ্রটির মোট ভোটার সংখ্যা রয়েছে ১৩০৫ জন।

উল্লেখ গত ২৮ নভেম্বরে অনুষ্ঠিত হওয়া তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মাইসছড়ি ইউনিয়নে ৯ টি ভোট কেন্দ্রের মধ্যে ১ টি কেন্দ্র ভোট জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে স্থগিত ঘোষণা করা হয়। বাকি ৮ টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে সরকার দলীয় প্রার্থী নৌকা প্রতীক নিয়ে গিয়াস উদ্দিন লিডার পেয়েছেন ২১২২ ভোট, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে সাজাই মারমা পেয়েছেন ৩৩২১ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ ভোট।