শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

রাঙ্গামাটিতে দৈনিক বাংলাদেশ সমাচার এর ৬ষ্ঠ বর্ষপূতি পালিত

৫৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার এর ৬ষ্ঠ বর্ষপূতি পালিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) সকালে শহরের বনরূপাস্থ একটি বেসরকারি অফিসের সম্মেলন কক্ষে বর্ষপূতি উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এসময় সভায় প্রধান অতিথি ছিলেন, দৈনিক গিরিদর্পনের সম্পাদক একেএম মকছুদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর আলম মুন্না,এস এ টিভির নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ সোলায়মান, পাহাড় বার্তা ডটকম এর রাঙ্গামাটি প্রতিনিধি মোঃ হান্নান এবং সাপ্তাহিক পাহাড়ের সময় এর প্রধান বার্তা সম্পাদক মোঃ নুরুল আমিন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দৈনিক বাংলাদেশ সমাচার এর রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মোহাম্মদ আজিজুল ইসলাম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক পাহাড়ের সময় এর সহ বার্তা সম্পাদক পলাশ চাকমা, দৈনিক কালবেলা এর রাঙ্গামাটি প্রতিনিধি রোকসানা আক্তার পিংকি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সব সময় সততার সাথে বস্তুনিষ্ঠা সংবাদ পরিবেশন করতে হবে। সংবাদে এমন কোন শব্দ ব্যবহার করা যাবে না,যা পাঠকের মনে আঘাত করে। সুতারাং, সঠিক সংবাদ পরিবেশন করে দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাতে হবে।

আলোচনা সভা শেষে অতিথিরা দৈনিক বাংলাদেশ সমাচার এর ৬ষ্ঠ বর্ষপূতি উপলক্ষে কেক কাটেন।