মানিকছড়ি হাসপাতালে অক্সিজেন লাইন স্থাপন ও বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থ বছরের চতুর্থ পর্যায়ে কোভিট-১৯ রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে ২৯ লক্ষ ৫৫ হাজার ১৬০ টাকা ব্যয়ে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন ও বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে।
রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে ইউএনও তামান্না মাহমুদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম বাবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রতন খীসা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলামসহ মেডিকেলে কর্মরত ডাক্তার ও স্টাফরা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিচালন এবং উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশান এজেন্সির (জাইকা) অর্থায়নে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন ও বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ কাজের কারিগরি সহায়তা করেন এলজিইডি মানিকছড়ি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা’র হাতে, বড় অক্সিজেন সিলিন্ডার ২৪টি, ছোট ৬টি, পেশেন বেড ২০টি, পেশেন ট্রলি ৪টি, ১০ লিটার ক্যাপাসিটর অক্সিজেন কনসালট্রেটর ১টি, হুইল চেয়ার ৪টি, ইনফিউশান সিরিজ পাম্প ৪টি, সাকমান মেশিন ২টি হস্তান্তর করা হয়।