শিরোনাম
খাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড় কাটার স্থান পরিদর্শনে তদন্ত কমিটিপার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় উৎসবগুলো আমাদের ঐতিহ্য, রীতিনীতি ও সাংস্কৃতিক পরিচয়লংগদুতে বায়তুশ শরফ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনালংগদুতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিতবর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বৈশাখ বরণ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানহাসপাতাল নিজেই মাটির সাথে ল্যাপ্টে পড়ে আছে, সেবা বঞ্চিত ২০ হাজার মানুষখাগড়াছড়ির দিঘীনালায় বর্ষবরণ উপলক্ষে বৈশাখী’র আনন্দ শোভাযাত্রাপাহাড়ি ও বাঙালির সম্মিলিত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়: ব্রিগেডিয়ার নুরুল আমিনরাঙ্গামাটিতে ত্রিপুরা জনগোষ্ঠির বৈসু উৎসবে নদীতে ভাসানো হয়েছে ফুলবাঘাইছড়ির বাঘাইহাটস্থ এতিমখানায় সেনাবাহিনীর খাদ্যদ্রব্য বিতরণ

নানিয়ারচরে ডিজিটাল বাংলাদেশ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

৭০

॥ নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ॥

ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচরে র‌্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামের কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার, কৃষি কর্মকর্তা টিপু সুলতান, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর সারোয়ার কামালসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি প্রগতি চাকমা বলেন, ১২ ডিসেম্বর একটি ঐতিহাসিক দিন। ২০০৮ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা দিনবদলের সনদ ‘রূপকল্প ২০২১’-এর মূল প্রতিপাদ্য হিসেবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেন। তাই ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে ।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।