শিরোনাম
খাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড় কাটার স্থান পরিদর্শনে তদন্ত কমিটিপার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় উৎসবগুলো আমাদের ঐতিহ্য, রীতিনীতি ও সাংস্কৃতিক পরিচয়লংগদুতে বায়তুশ শরফ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনালংগদুতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিতবর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বৈশাখ বরণ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানহাসপাতাল নিজেই মাটির সাথে ল্যাপ্টে পড়ে আছে, সেবা বঞ্চিত ২০ হাজার মানুষখাগড়াছড়ির দিঘীনালায় বর্ষবরণ উপলক্ষে বৈশাখী’র আনন্দ শোভাযাত্রাপাহাড়ি ও বাঙালির সম্মিলিত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়: ব্রিগেডিয়ার নুরুল আমিনরাঙ্গামাটিতে ত্রিপুরা জনগোষ্ঠির বৈসু উৎসবে নদীতে ভাসানো হয়েছে ফুলবাঘাইছড়ির বাঘাইহাটস্থ এতিমখানায় সেনাবাহিনীর খাদ্যদ্রব্য বিতরণ

বরকলে বর্ণাঢ্য আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

৬৮

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

“ডিজিটাল বাংলাদেশের অর্জন,উপকৃত সকল জনগণ” এ প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটি বরকলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা, বিশেষ অতিথি ছিলেন বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মোঃ জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমি সুপারভাইজার মোঃ তানভীর মাহমুদ,প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষা অফিসার আখি তালুকদার ও হিতৈষী চাকমা,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক অভীক চাকমা সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন, ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ সকল ক্ষেত্রে সুবিধা হয়েছে। মানুষের জীবনযাত্রাও বদলে গেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, বর্তমান প্রজন্মকে বিশ্ব সম্পর্কে ধারণা থাকা জরুরি। ভবিষ্যতে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারাই দেশ উন্নয়নে ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, সমগ্র বাংলাদেশ এখন সকল ক্ষেত্রে ডিজিটালের ছোঁয়া রয়েছে ।সিংহভাগ আমাদের সেবাগুলো ডিজিটাল ব্যবহার রয়েছে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পর থেকে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। বর্তমান বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে বরকল উপজেলাও সেভাবেই এগিয়ে যাবে বলে তিনি মনে করেন। সেইসাথে ডিজিটাল ডিভাইস বা মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সন্তানদের সচেতন করতে অভিভাবকদের ভূমিকা রাখার আহ্বান।

এর আগে দিবসকে কেন্দ্র করে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,ধনুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়,বুরবুরিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডানে আইমাছড়া সাক্রাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জগন্নাথছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সুবলং উচ্চ বিদ্যালয়, বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যাল ,বরুণাছড়ি উচ্চ বিদ্যালয়, জুনোপহর উচ্চ বিদ্যালয়, ও বিলছড়া উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করেন।

সভাশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা।