শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

রোয়াংছড়ি উপজেলা আওয়ামিলীগ সহ-সভাপতি পুহ্লাঅং মারমাকে কারন দর্শানোর নোটিশ

৯৭

॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির বড় মেয়ে হওয়ায় পুহ্লাঅং মারমা কে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা ও যুগ্ম সাধারন সম্পাদক-১ লক্ষীপদ দাস স্বাক্ষরিত কারন দর্শানোর নোটিশ দিয়েছেন।

শনিবার ( ১১ ডিসেম্বর) সকাল ৯.০০টা বাজে তার হাতে পৌছে বলে জানা যায়। ০৬/১২/২০২১ ইং তারিখে স্বাক্ষরিত কারন দর্শানোর নোটিশে বলা হয়েছে ইউনিয়ন পরিষদ নিবার্চন-২০২১ এ রোয়াংছড়ি উপজেলায় আলেক্ষ্যং ইউনিয়নে নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে পরাজিত করার লক্ষ্যে আপনি গভীর যড়যন্ত্রে লিপ্ত রয়েছেন মর্মে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে।

এমতাবস্থায়, দলীয় গঠনতন্ত্রের ৪৭ (১) ধারা মোতাবেক আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবো না পত্র প্রাপ্তির ৩ (তিন) দিনের মধ্যে সন্তোষজনক জেলা আওয়ামী লীগের দপ্তরের প্রেরন করার জন্য বলা হল। পরবর্তী নির্দেশ না দেওয়া পযর্ন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত সমস্ত কর্মকান্ড ও সাংগঠনিক কাযর্ক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হল।

বাংলাদেশ আওয়ামী লীগ রোয়াংছড়ি উপজেলা শাখার সভাপতি চহাইমং মারমা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কমিটিতে সহ-সভাপতি পদে রযেছেন তার মধ্যে একই পরিবারে বড় মেয়েকে বিদ্রোহী প্রার্থীর চেয়ারম্যান নিবার্চন করাবেন তা হতে পারে না।

রোযাংছড়ি উপজেলা আওয়ামিলীগ কমিটির সহ-সভাপতি পুহ্লাঅং মারমা বলেন, আমার বড় মেয়েকে জনগণেরা চেয়ারম্যান পদে নিবার্চন করার জন্য উৎসাহ দিয়েছে কিন্তু আমি বড় মেয়েকে নিবার্চনে না যাওয়ার জন্য নিষেধ করেছি। কিন্তু প্রত্যাহার করেনি। আমি দলের সার্থের জন্য যেকোন প্রচার প্রচারণাতে যাবো আমার কোন দ্বিধা নাই বলে মন্তব্য করেন।