শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

‘পরিবেশ ও বনের সাথে মানুষের জীবন-জীবিকা জড়িয়ে আছে’

৫২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য অঞ্চলের পরিবেশ এবং বনের সঙ্গে সাধারণ মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের যেকোন অঞ্চলের চাইতে পার্বত্য চট্টগ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হবে । জাতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের ফলে যে বিরূপ প্রভাব পড়বে। এবিষয়ে জাতীয় পর্যায়ে এখনও জাতীয় পলিসি তৈরি হয়নি। জাতীয় পলিসি তৈরির আগে ইউএনডিপির সহযোগিতায় স্থানীয় পর্যায়ে পলিসি নির্ধারণে তিনজন কনসালট্যান্ট তিনটি বিষয়ের ওপর কাজ করেছেন।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সিএইচটি (এসআইডি-সিএইচটি)-ইউএনডিপি’র আয়োজনে পার্বত্য চট্টগ্রামের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় পর্যায়ে পলিসি নির্ধারণ সংক্রান্ত দিনব্যাপী এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য নুরুল আলম, বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিয়ং খুমি, বনবিভাগের কর্মকর্তা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য, পরিবেশ কর্মী এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় তিনজন কনসালট্যান্ট তাদের পেপার আলোচনার জন্য উপস্থাপন করেন। সিএইচটি ক্লাইমেট চেঞ্জ একশান পলিসির ওপর প্রেজেন্ট করেন কনসালট্যান্ট জাকির হোসাইন খান, সিএইচটি ক্লাইমেট রেজিলেন্স ফ্রেমওয়ার্ক এর ওপর প্রেজেন্ট করেন কনসালট্যান্ট জনাব সামশুদ্দোহা এবং সিএইচটি ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার এর ওপর প্রেজেন্ট করেন কনসালট্যান্ট ড. মুন্সী রাশিদ আহমেদ।