শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

লামার ফাঁসিয়াখালীর ঘটনা

ঘরে একা পেয়ে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ

৫২

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামায় এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। এই বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে বুধবার দিবাগত রাত ১১টায় লামা থানায় মামলা দায়ের করেছে বলে পুলিশ জানান।

মামলা সূত্রে জানা যায়, মেয়ের মা সংসারের কাজে পার্শ্ববর্তী চকরিয়া যায়। মেয়েটি বাড়িতে একা ছিল। ঘরে একা পেয়ে আলতাজ উদ্দিন (৩০) তাকে জোর পূর্বক ধর্ষন করে। আলতাজ উদ্দিন পার্শ্ববর্তী শামুকছড়া এলাকার জহির আহমদের ছেলে। এই ঘটনার পর থেকে আলতাজ উদ্দিন পলাতক রয়েছে।

এবিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লামা থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্ত ব্যক্তিকে আটকে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।