শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

কাপ্তাইয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও জয়িতা সম্মাননা

৪২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ডিসেম্বর) সকালে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে বর্ণাঢ়্য র‌্যালী, আলোচনা সভা ও জয়িতা নারীদের সম্মাননা প্রদান করা হয়।

পরে আলোচনা সভা ও জয়িতা নারী সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান।

মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সুপার সালেহ আহমেদ সেলিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক আমিনুর প্রবীর খিয়াং, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ নাসির উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি মোঃ কবির হোসেন।

পরে জয়িতা নারী হিসাবে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে শিক্ষক রওশন শরীফ তানি, অর্থনৈতিকভাবে সফলতার জন্য আয়েশা বেগম এবং সফল জননী নারী হিসাবে অংক্রানু মারমাকে জয়িতা সম্মাননা নারীর সম্মাননা প্রদান করা হয়।