শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

থানচিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ ইউপি সদস্য নির্বাচিত

৬২

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনের বান্দরবানে থানচিতে দুই ইউপিতে একক প্রার্থী হিসেবে ৩ জন ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

গত সোমবার (২৯ নভেম্বর) মনোনয়ন পত্র যাছাই বাছাই শেষে রেমাক্রী ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার উপজেলা প্রকোশলী মোঃ নিজাম উদ্দিন ও তিন্দু ইউনিয়নের রিটার্নিং অফিসার নির্বাচন কর্মকর্তা তরুন কুমার চাকমা থানচির ২ ইউপিতে একক প্রার্থীর হওয়ায় ৩ জন ইউপি সদস্যদেরকে বিজয়ী ঘোষনা করা হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতা ইউপি সদস্য হলেন যারা, তারা হচ্ছেন থানচি উপজেলায় ১নং রেমাক্রী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বর্তমান মেম্বার হ্লাথোয়াইপ্রু মারমা, ৮নং ওয়ার্ডে চিংপ্রুমং মারমা, ও ২নং তিন্দু ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বর্তমান মেম্বার চাইসাপ্রু মারমা একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য হিসেবে ইউপি নির্বাচনে নির্বাচিত হয়েছে।

এদিকে দুই রিটার্নি অফিসার সাংবাদিকদের জানান, অবাধ, নিরপেক্ষ, সুষ্ট নির্বাচনের জন্য স্থানীয় নির্বাচনে নির্বাচন কমিশন ঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষনানুযায়ী ৪র্থ ধাপে নির্বাচন হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর।

তারা আরো জানান, ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবানে থানচি উপজেলার ৪ ইউপি নির্বাচনে ২৫ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টায় মনোনয়ন পত্র জমাদানের শেষে যাছাই বাছাই ২৯ নভেম্বর সম্পন্ন হয়। প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্ধ ৭ ডিসেম্বর ও নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।