শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

মাটিরাঙ্গায় এক হাজার কৃষক পেল হাইব্রিড জাতের ধানের বীজ

৪০

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রবি/২০২১-২২ মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ প্রদান করা হয়েছে।

রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্যাহ্ এর সভাপতিত্বে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ প্রদান করেন।

এ সময় প্রতিজন কৃষককে ২ কেজি করে ১ হাজার কৃষকের মাঝে মোট ২ হাজার কেজি বিভিন্ন জাতের ধানের বীজ প্রদান করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত,উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপসহকারি কৃষি কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকগণ উপস্থিত ছিলেন।