শিরোনাম
পুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণযুব সমাজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেখাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লক্ষ টাকার ঋণকাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণখাগড়াছড়ির রামগড়ে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ যুবক আটকরাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

ধর্ষক আটক

লামায় রাস্তা দেখিয়ে দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

৭০

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের লামা উপজেলায় ৯ বছরের এক শিশুকে রাস্তা দেখিয়ে দেয়ার কথা বলে মুখ চেপে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব ঘিলাতলী এলাকায় এই ঘটনা ঘটে। ভিকটিমের পরিবার সন্ধ্যায় লামা থানায় উপস্থিত হয়ে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন।

ঘটনার পরপরই ধর্ষক মোঃ কাদের (২২) কে স্থানীয়রা আটক করে ইউপি মেম্বার ও চেয়ারম্যানের কাছে হস্তান্তর করে। সন্ধ্যায় লামা থানা পুলিশ ফাঁসিয়াখালী গিয়ে ধর্ষক মোঃ কাদের গ্রেফতার করে লামা থানায় নিয়ে আসে। ধর্ষক মোঃ কাদের পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের রংমহল এলাকার মোঃ হাসেম এর ছেলে।

ভিকটিমের বাবা জানায়,শনিবার দুপুর ১২টার দিকে পূর্ব ঘিলাতলী এলাকায় আমার মেয়ে বাড়ির পাশে রাস্তায় গরু চড়াতে যায়। এ সময় শিশুটিকে একা পেয়ে মোঃ কাদের তাকে বনপুর যাওয়ার রাস্তা দেখিয়ে দিতে বলে কিছুটা সামনে নিয়ে যায়। নিরিবিলি পেয়ে হঠাৎ করে শিশুটির মুখ চেপে ধরে জঙ্গলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তার পরিবার। অনেক খোঁজাখুঁজি করে স্থানীয়রা ধর্ষক মোঃ কাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।