শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাঙ্গামাটিতে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খাদ্য মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, প্রচার সম্পাদক মমতাজ উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আকতার, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ শামসুল আলম, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহিতা দেওয়ান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন প্রমূখ।

আলোচনাসভা ও দোয়া মাহফিলের আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।