শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বান্দরবানে অস্ত্র মামলায় এক আসামীর ১৫ বছরের সশ্রম কারাদন্ড

৪০

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

অস্ত্র মামলায় বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালত এক আসামীকে ১৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। ২০১১ সালের এ মামলার বিচারিক কাজ শেষে বুধবার (৩নভেম্বর) মামলার রায়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আবু হানিফ এর আদালত এ রায় দেন। এ সময় আসামী সাচি মং মার্মা উপস্থিত ছিলেন।

মামলার সুত্রে জানা যায়, ২০১১সালের ৩ জুলাই বান্দরবানে সেনাবাহিনী, পুলিশ ও আনসারের একটি দল বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ডুলুপাড়া আর্মি ক্যাম্পের পশ্চিমে চাকমা পাড়ায় পিছনে নিয়মিত টহল দেয়ার সময় টহল দলকে দেখে পালানোর সাচি মং মার্মাকে আটক করে। এ সময় টহল দল তাকে বিভিন্ন ভাবে জিজ্ঞাসাবাদ করলে পরে তার স্বীকারোক্তি মোতাবেক পলিথিন ও চাদর মোড়ানো মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি পুরাতন সচল রাইফেল, তাজা গুলি, ২টি ফুল হাতা সেনাবাহিনীর অনুরূপ কম্বাট শার্ট, ১টি ফুল হাতা কম্বাট প্যান্ট, জলপাই ও গাঢ় নীল রংয়ের গুলি ও ম্যাগাজিন রাখার বান্ডুলারসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে বান্দরবান থানায় একটি মামলা দায়ের করা হয়।

আদালত সুত্র জানায়, এ মামলায় বিচারিক আদালত বিচার কার্য শেষে আসামী সাচি মং মার্মাকে ১৫বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। বুধবার (৩ নভেম্বর) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত এর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আবু হানিফ এর আদালত এই রায় প্রদান করেন। রায়ে দন্ডপ্রাপ্ত আসামির হাজতবাসকালে তার উপর আরোপিত দন্ড হতে বিয়োজন হবে বলে ও নির্দেশনা দেয়া হয়। এ সময় আসামী সাচি মং মার্মা উপস্থিত ছিলেন তার চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার কমলাছড়ি। তার পিতার নাম অংক্যহ্লা মার্মা বলে জানা গেছে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তপন কুমার দাশ এবং আসামি পক্ষের আইনজিিব ছিলিনে এডভোকেট মোঃ ইকবাল করিম।