শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাজস্থলীতে দূর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

৪১

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

দূর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করেছে রাজস্থলী উপজেলা প্রশাসন। রবিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা,ওসি মফজল আহমদ খান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।

সভায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সকলের সচেতনতা জরুরী। পার্বত্য এই রাজস্থলী উপজেলার সব ক’টি পুঁজা মন্ডপে যাতে সুনামের সহিত শান্তিপূর্ণ ভাবে পুঁজা উদযাপন হয় সে দায়িত্ব সবার।

এছাড়াও ধর্ম মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন অনুসরণ, আযান ও নামাজের সময়টা মাথায় রেখে সকলের সব ধরনের ধর্মীয় রীতি-নীতি অনুসরণের মধ্য দিয়ে সুন্দর ও সু-শৃঙ্খলভাবে ধর্মীয় বৃহত্তর এই উৎসব উদযাপনের উপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়াও যে কোন সমস্যায় সর্বাত্মক সহায়তায় উপজেলা প্রশাসন বদ্ধপরিকর বলে তিনি মন্তব্য করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন,বাজার হরিমন্দির কমিটির সাধারন সম্পাদক ধনরাম কর্মকার, রাজস্থলী প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান প্রমূখ। এতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতা,মসজিদের ইমাম থেকে শুরু করে রাজস্থলী উপজেলার প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।