শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

বান্দরবানে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

৪৫

॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাকুম নামে একটি পর্যটনকেন্দ্রে ঘুরতে গিয়ে পানিতে ডুবে মোঃ ফেরদৌস সরদার (২৭) নামে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। রবিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার দেবতাকুম ঝিড়িতে এ দূর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, ট্যুরিষ্ট গাইড নিয়ে ১৫ জনের একটি দল দেবতাকুমে বেড়াতে যান। সেখানে যাওয়ার সময় হঠাৎ করে পর্যটক ফেরদৌস পানিতে পড়ে যান। পরে সবাই মিলে তাকে অনেকক্ষণ খোঁজাখুঁজির প্রায় আধা ঘন্টা পর তাকে উদ্ধার করে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পর্যটক গোপালগঞ্জের কাশিয়ানীর লোকমান সরদার এর ছেলে।

বান্দরবান ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক (ওসি ) মোঃ আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।