শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

মাটিরাঙ্গায় ৬টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাৎসব

৪৯

॥ মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি ॥

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সনাতন ধর্মের বৃহৎ ধর্মীয় শারদীয় দুর্গাৎসব উদযাপিত হবে। পূজার আয়োজন প্রায় শেষের পথে, প্রতিমা তৈরীর কাজ শেষে ডেকোরেশন ও রং তুলিসহ গেইট নির্মান কাজও প্রায় শেষ । মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন পূজা মন্ডপ গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা করেছে।

এ বছর ১০ অক্টোবর মহা পঞ্চমী,১১ অক্টোবর মহা ৬ষ্ঠী,১২ অক্টোবর মহা সপ্তমী, ১৩ অক্টোবর মহা অষ্টমী,১৪ অক্টোবর মহা নবমী ও ১৫ অক্টোবর বিজয়া দশমী অনুষ্ঠিত হবে।

মাটিরাঙ্গা শারদীয় দূর্গাৎসব উদযাপন পরিষদ কমিটির সভাপতি শ্রীমান ছেত্রী বলেন, শারদীয় দূর্গাৎসবকে ঘিরে ব্যাপক প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে। এ বছর মাটিরাঙ্গায় ৬টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। মাটিরাঙ্গা সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির মাটিরাঙ্গা সদর,গোমতি কালীবাড়ি মন্দির ও জগন্নাথ মন্দির,বড়নাল ডাক বাংলা বাজার দূর্গা মন্দির,তবলছড়ি লাইফু কার্বারিপাড়া দূর্গা মন্দির,তাইন্দং হেডম্যানপাড়া দূর্গা মন্দির এবং বলিটিলা শঙ্করমঠ দূর্গামণ্ডপ মাটিরাঙ্গা।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, আসন্ন শারদীয় দূর্গাৎসব কে ঘিরে পূজা মন্ডপ গুলোর ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহন করা হয়েছে। পূজার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত পুলিশ তাদের সার্বক্ষনিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে বলে জানান তিনি।