শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের জীবিকার সুরক্ষায় নিবিড়ভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রীবাঘাইছড়িতে অবৈধভাবে মজুদ করা সাড়ে ৫ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দবান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

যা দেখিতেছি প্রাকৃতিক দূর্যোগেই জাতি ধ্বংস হইতে বসিবে, মারনাস্ত্রের প্রয়োজন হইবে না

৫৯

 

ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে আবারো হাজির হইয়াছি। সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ন, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ আর অভিযোগ। আমিও শাররীক মানসিক অর্থনৈতিক বেকায়দায়, শক্ত করিয়া কলমও ধরিতে পারিতেছিনা। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। পাওনাদারগোর বকাঝকা শুনিতে শুনিতে পেশারটাও একবার নামে একবার উঠে। ভাইপো-রে বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কারমতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….

ভাই পোরে ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর পাবলিকের ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তাই চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের কথা লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিল তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওয়া যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া ব্লেক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। এত সেবা করিতে হইলে জেঠার অবস্থাটা কে দেখিবে। রাইতে জেঠিরে দু চারটি কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি হইয়া পড়ে। পাহাড় পর্বতের খেটে খাওয়া মানুষ অমানুষগোর সুখ দুঃখের খবর হ¹ল জেঠাগোর নিকট উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে নতুন চাকুরী হইলো ব্যাটা ছোট্ট জেঠারেও এখন পাঠশালায় কামিং গোইং করিতে হইতেছে। এই জেঠাও দেখি খালি প্রশ্নের বান লইয়া ফটর ফটর রান করিতে ওস্তাদ, খুবই চিন্তায় আছি…

গোপাল জেঠা কহিলেন, করোনায়তো ধরোনার অবস্থা সৃষ্টি হইয়াছে। যেইভাবে রোগ বালাই সৃষ্টি হইতেছে মানুষে মানুষে দুরত্ব বাড়িতেছে। আমাগো সরকারতো ঘর হইতেও বাহির হইতে না করিতেছে। বিদেশ ফেরতরা নাকি গোপনে সোপনে চলিতেছে। যা দেখিতেছি প্রাকৃতিক দূর্যোগেই জাতি ধ্বংস হইতে বসিবে মারনাস্ত্রের প্রয়োজন হইবে না। করোনা আক্রান্ত রোগী ধরিতে পুলিশও দৌড়াইতেছে, চিন্তায় আছি…

দেব জেঠা কহিলেন, তিন পাহাড়ের করোনা ভাইরাস লইয়া মাতামাতি বাড়িয়াছে। মাক্স লইয়া বহুতে কোটি পতি বনিয়া যাইতে গোপন মজুদ করিয়াছে। যা দেখিতেছি পাহাড়ের জেঠা জেঠিরা মাক্স লইয়া বেকায়দায় পড়িতেছে। তিন পাহাড়ে আমাগো জেলা প্রশাসনের কড়া নজর রাখা দরকার, চিন্তায় আছি…

জৈপু জেঠা কহিলেন, বাঘাইছড়ির সাজকে হাম রোগে আক্রন্ত হইয়া ছয় শিশুর মৃত্যু সহ আরো এশত সাত শিশু চরম ভয়ের মইধ্যে দিন কাটাইতেছে। আমাগো স্বাস্থ্য বিভাগের কর্তা ব্যক্তিও এই ঘটনার শিকার করিয়াছেন। যা দেখিতেছি আমাগো পাহাড়ের শেষ প্রান্তের মানুষ গুলাইন উপর ওয়ালার উপরই ভরসা করিয়া জীবন চালাইতেছে, চিন্তায় আছি…

অন্তু জেঠা কহিলেন, প্রবাসীর স্ত্রীকে ভয় দেখাইয়া ধর্ষন করার ফারাধে জেলা আমামীলীগের এক নেতার ছেলে নাকি কারাগারে। ধর্ষক জয় জেঠা নাকি প্রবাসীর স্ত্রী গোসল খানায় যাইয়া চুরি করিয়া দৃশ্য মোবাইলে ধারন করিয়া পরে হুমকী দিয়া এই আকাম করিয়াছে , চিন্তায় আছি…

কামাল জেঠা কহিলেন, মেজর পরিচয় দিয়া চাকরি দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতকারী প্রতারক সুমনের পাঁচ বছরের জেলসহ দুই লাখ টাকা জরিমানা করিয়াছেন আদালত। ভুক্তভুগি বহুতে কহিলো তিন পাহাড়ে প্রতারকের বহুত ক্লাশের চক্র খালি সাধারন জেঠা-জেঠিদের পঠকাইয়া টাকা পয়সা আটকাইতেছে আফিস আদালতে এইসব প্রতারকদের পাল্লা ভারি। এই টাউট চিটিংদের ধরিতে গুরিন্দা বাহিনীর কড়া নজর দরকার, চিন্তায় আছি…

রউফ জেঠা কহিলেন, খাগড়াছড়িতে বন্ধুকে হত্যা করনের দায়ে আদালত যুবকের মৃত্যুদন্ড জারি করিয়াছে। হেইখানের বহুত আকামের বিচার দ্রুত করিতে হতভাগারা হাতজোড় করিতেছে। আবার মাটিরাঙ্গায় শিশু ধর্ষনের অভিযোগে বৃদ্ধ নজিরকে আটক করিয়াছে পুলিশ। ব্যাটা কবরে যাইবার সময় হইলেও পাপের কাম ছাড়িতেছে না, চিন্তায় আছি…

রফিক জেঠা কহিলেন, খাগড়াছড়ির রামগড়ের বড়খেদায় বখাটে একযুবক উপজাতীয় এক কিশোরীকে জোর করিয়া ধর্ষণ করিয়াছে বলিয়া অভিযোগ করিয়াছে পরিবার। অসহায় এ পরিবার এইসব বিষয় লইয়া আইনী কোন সহায়তা নিতে পারেন নাই। পুলিশ বাদি হইয়াই মামলা করিয়া ধর্ষককে আটক করিয়াছে। যাউ¹া পুলিশ একটা কামের কাম করিয়াছে। পুলিশ আরো বেশী সচেতন হইলে সমাজের তালিমালি কাইজ কাম বন্ধ হইয়া যাইবে, চিন্তায় আছি…

জিয়া জেঠা কহিলেন বাঘাইছড়ি পৌর এলাকারই পাঁচ গ্রামের মানুষ নাকি বিদ্যুতের আলো হইতে বঞ্চিত রহিয়াছে। জনপ্রতিনিধরা নাকি ভোটের ঠোঁটে যাহাই আসে তাহাই প্রতিশ্রুতি দিয়া বসে ভোট চলিয়া গেলে নিজের ঘরের চেরাগ নাই। ভুক্তোভুগিরা কহিলেন এইসব হইলো তামাশা আর তামাশা। জনপ্রতিনিধিরাই যদি কথা দিয়া কথা না রাখে উন্নয়ন হইবে কিনা, চিন্তায় আছি…

সোহলে জেঠা কহিলে এক প্রেম পাগল কু-যুবক এর প্রস্তাবে রাজি না হওনের কারনে কিশোরীকে বেদম প্রহার করিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়া দিয়াছে। অপমানে ঐ কিশোরী আত্মহত্যা করিয়াছে। পুলিশ এই যুবককে খুঁজিয়া বেড়াইতেছে। এই কু-যুবককে হাতে নাতে ধরিয়া চামফাটা মাইর দিয়া চির দিনের জন্য জেলে ভরিয়া দিতে হইবে, চিন্তায় আছি…

ছোটন জেঠা কহিলেন, বান্দরবানে চেক জালিয়াতির কারনে ছাত্রলীগ নেতা কাউছারের বিরুদ্ধে আরেক নেতা মামলা টুকাইয়াছে। কাউছার নাকি ব্যবসার কথা বলিয়া আদনান হইতে ৩০ লাখ টাকা লইয়া পওে লাপাত্তার কথা বলিতেছে। আইজ কাইল বলিতে বলিতে এখন মামলায় ঠেকিয়াছে। এই ঠকবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লওনের দরকার, চিন্তায় আছি…

দেব জেঠা কহিলেন, গুইমারা উপজেলায় মোটর সাইকেল চালক আকিব হত্যায় জড়িত দুই যুবককে পুলিশ আটক করিয়াছে। আটক যুবকদ্বয় আকিবকে ভাড়ায় লইয়া গিয়া মাঝপথে হত্যা করিয়াছে বলিয়া আকিবের পরিবার দাবি করিয়াছে। এই ঘটনায় হেইখানে পরিস্থিতি খুবই খারাপ চলিতেছে। যে কোন সময় রফাদফায় যাইতে পারে আমাগো আইনসৃংখলা বাহিনীর জেঠাগোর হজাগ থাকনের দরকার, চিন্তায় আছি…

ইউপিডিএফ এর নেতা জেঠা-জেঠিরা পাহাড়ে বিচার বর্হিভুত হত্যা-মানবাধিকার লঙ্গন বন্ধ করিতে সরকারের নিকট দাবি জানাইয়াছে। পার্বত্য চুক্তির পর হইতে এই ঘটনা বেশী বৃদ্ধি পাইয়াছে বলিয়াও অভিযোগ করিতেছে। কথা হইলো গিয়া দলে দলে উপদল হইয়া তাইনেগোর বিরুদ্ধে মানবাধিকার লঙ্গন গুলাইনও বন্ধ করিতে হইবে। রাজনৈতিক সহাবস্থান না হইলে নিজেগোর অবস্থানও উলট পালট হইয়া পড়িবে, চিন্তায় আছি…

বাপ্পি জেঠা কহিলেন, শহরের অলিগলিতো ময়লার ভাগারে পরিণত হইয়াছে। আমাগো পৌর কর্তৃপক্ষের হুঁস জ্ঞান নাই বলিয়া মনে হইতেছে। নগর জেঠা-জেঠিরা একদিকে করোনার ভয় অন্য দিনে শহরের ময়লাও সরেনা তার ভয়। যত দোষ নন্দ ঘোষ। জেঠা জেঠিরা মরিলেও তাঁগো ব্যথা নাই বলিয়া মনে হইতেছে, চিন্তায় আছি…

দত্ত জেঠা কিহলেন, আমাগো রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের পোস্ট থাকিলেও হেইখানে নাকি পুলিশ নাই। গাড়ির চালক মালিকরা আইন না মানিয়া যে যার মতন করিয়া চলিতেছে। কখন যে বিপদ কার ঘারে চাপিয়া বসিবে পথচারী-যাত্রীরা চিন্তায় পড়িয়াছে। কথা হইলো মুখোমুখী সংঘর্ষ হইলে আমাগো টনক নড়িবে, চিন্তায় আছি…

ভাইপো রে পার্বত্য এলাকায় আরো কতো কান্ডকারখানা দেখিতে শুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁদাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….

ইতি-
পা.স.চি.জে.মি.ব.
২২ মার্চ, ২০২০ খ্রিঃ