শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

তয় আমাগো প্রশাসনের দরকার এই অশুভ শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লওনের

৪৬

ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইলেও এইবার আমাগো শেখ হাসিনা জেঠি ব্যাটা করোনার টুঁটি চাপয়া ধরিয়াছে। এই বজ্জাতের হাড্ডি গোটা পৃথিবীর জেঠা-জেঠির অস্থিমজ্জাও চুষিয়া যাইতেছে। লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ণ, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ-অভিযোগ। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….

ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর জেঠা-জেঠিগোর ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯তো কারো কথাই হুনিতে চাহে না। খালি ধরে আর মারে। মরিলে নাকি ছুইতেও পারে না। সমাজের বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত বরবাদ। যত নষ্টের মূল হইলো করোনা-১৯। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড়-নদী-নালা দেখিবো। আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি… যাউ¹া…

এ মাস শোকের মাস, হাজার বছরের শ্রেষ্ট বাঙালি, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহিদদের বিনম্র শ্রদ্ধা। নিপাত যাক হ¹ল শত্রু, শোক হোক হ¹ল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, পন হোক আগামীর উন্নয়নে।

রাজু জেঠা কহিলো, আমাগো প্রধানমুন্ত্রী হাসিনা জেঠি রাঙ্গামাটি জেলাবাসীকে দেয়া প্রতিশ্রুতির উন্নয়ন প্রকল্পের আরো একটি কাজ বাস্তবায়ন হইতেছে। ৬০ বছর ধরিয়া জুগুলুক্যা পাহাড় ও পুরাতনবস্তী ঐ দু’টি দ্বীপ ভিন্ন হইলেও ওয়াই আকৃতির ব্রীজ দেয়ার কারনে এখন দ্বীপ দুটি অভিন্ন। ভিন্নকে অভিন্ন করায় অল্প কিছুদিন পরেই প্রধানমুন্ত্রী হাসিনা জেঠিরে দিয়াই উদ্বোধন করাইবেন আমাগো উন্নয়ন বোর্ড চেয়ারমন নিখিল জেঠা। যাউ¹া দুই দ্বীপের মানুষের কষ্ট লাঘব হইতে চলিয়াছে। কথা হইলো আমাগো ঐ দুই দ্বীপের মানুষ এইসব উন্নয়ন মনে রাখিলেই বাঁচি, চিন্তায় আছি…

রফিক জেঠা কহিলো, প্রধামুন্ত্রীর বিশেষ প্রকল্প সারা দেশের মডেল মসজিদ নির্মাণ এর অংশ লামা উপজেলার মডেল মসজিদ যেন কোমড় পিলারেই আটকিয়া গিয়াছে। উপজেলার গন্যুমান্যু জেঠা-জেঠিরাও কহিলেন দুই বছর ধরিয়া মডেল মসজিদ কোমড় পিলারে দাঁড়াইয়া আছে। তয় মডেল মসজিদে নামাজ পড়নের আমায় বহুতে বুক বাঁধিলেও এখুন কখন নামাজ পড়িতে পারিবে হেই আসায় রহিয়াছে। তয় আমাগো উপজেলা নির্বাহী কর্তা কহিলো, অর্থের অভাবে কাজের বিলম্ব হইতেছে। কথা হইলো মহা এই উন্নয়নের কাজ শেষ করিতে সঠিক পথ অবলম্বনতো করিতে হইবে, চিন্তায় আছি…

আমাগো পঞ্চ জেঠা কহিলো, প্রাণী সম্পদ বিভাগের কর্তা ডাক্তার জেঠা নাকি নানান কিছিমের দুর্নীতি করিয়া সরকারি অর্থ নিজেল ভাবিতেছে। এই ডাক্তারের দুর্নীতি অভিযোগ আনিয়া তাইনেরই অধীন জেরা উপুজেলার চেষট্টি কর্মকর্তা কর্মচারী লিখিত অভিযোগ দিয়া গনমাধ্যমেও চাড়িয়াছে। সর্বশেষ তাইনেরে জেলা হইতে বিদায় করিতে আমাগো এমপি জেঠার দ্বারস্ত হইয়াছে ঐ সব কর্মকর্তা-কর্মচারীর দল। যা মনে হইতেছে এইসব ঠেলা গুতোয় শেষান্তে প্রাণী কূলের বারোটা বাজিয়া যাইবে, চিন্তায় আছি…

অন্ত জেঠা কহিলো এইবার রাঙ্গামাটি শহরের আরশি নগর পুলিশ ক্যাম্পের এক পুলিশ কনষ্টবল গলায় ফাঁস দিয়া আত্মহত্যা করিয়াছে। কি কারনে তাইনে এই কাম করিয়াছে হেইডা অস্পস্ট তয় যা মনে হইতেছে তাইনে কোন আস্থাহীনতায় ভুগিতেছে। তার আগেও আরেক জেঠা নিজের গুলিতে আগ্মহত্যা করিয়াছে। কথা হইলো কেউ আস্থার সংকটে ভুগিলে তাইনের অস্থিত্বও বিপন্ন হইয়া যাইবে, চিন্তায় আছি…

আমাগো আলম জেঠা কহিলো, লংগদুতে রাইতের আঁধারে কে বা কাহারা কৃষক আমির হোসেন এর পেঁপে বাগানের হ¹ল গাছ কাটিয়া নষ্ট করিয়া দিয়াছে। বেচারা কৃষকের নাকি লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট। এত কষ্টের ফলজ বাগানের যদি এই অবস্থাই হয় সমাজেতো প্রতিহিংসা পরায়নতার চর্চা হইবে। তয় আমাগো সামাজিক নেতাদের উচিৎ হইবে যারা এই আকামে জড়িত তাদের ধরিয়া আইনের আওয়াত আনা। কথা হইলো এই ঘটনার পূঃনরাবৃত্তি যাহাতে না ঘটে হেই দিকে হ¹লরেই সজাগ থাকিতে হইবে, চিন্তায় আছি…

হ্লা জেঠা কহিলো বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ এইবার উপজেলার ইউনিয়ন যুবলীগের সভাপতি আটক হইয়াছে। উছালা জেঠারে কোটি টাকা মূল্যের ইয়াবাসহ পুলিম আটক করিয়া মামলা করিলে আদালত জেলে প্রেরণ করিয়াছে। কথা হইলো নাইক্ষ্যংছড়িতে ইয়াবা কারবারীরা যে অবস্থার সৃষ্টি করিয়াছে তাহতে যুব সমাজকে রক্ষা করণ মুশকিল হইয়া যাইবে, চিন্তায় আছি…

ভদ্র জেঠা কহিলো, দেশের বেশ কিছু স্থানে সংখ্যালঘুদের নির্যাতন নিপীড়ণ বাড়ি-ঘর, মঠ-মন্দির যেই ভাবে ভাংচর চালাইতেছে তাহাতে এইসব জাতিগুষ্টি মহা চিন্তায় পড়িয়াছে। আমাগো অমর জেটা কহিলেন, স্বাধীনতার পর হইতে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা নির্যাতন ঘটনার কোন বিচার তাইনে দেখেন নাই। এইসবের কারনে বারংবার হামলা নির্যাতন মঠ-মন্দির পোড়ানোর ঘটনা ঘটিয়া যাইতেছে। কথা হইলো সমাজে হোক আর জাগিগুষ্টি পরিচালনায় হোক অস্থীর নেতৃত্ব প্রত্যেকের কর্র্তত্বের উপর আঘাত হানিবে। তয় আমাগো প্রশাসনের দরকার এই অশুভ শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লওনের, চিন্তায় আছি…

আমাগো উন্নয়ন বোর্ড চেয়ারমন নিখিল জেঠা কহিলেন, মানুষের কল্যাণে বোর্ড এর প্রকল্প গ্রহনে কোন কৃপণতা থাকিবে না। উন্নয়ন প্রকল্প গ্রহনে কাউকে আবেদন করিতে হইবে না। সংবাদ মাধ্যম বা সামাজিক মাধ্যমেও যদি দেখি জনগনের কষ্ট হইতেছে তা বোর্ড নিজেই প্রকল্প গ্রহন করিবে। তাইনে মিডিয়াকর্মীদেরকে জনকল্যাণের স্বার্থে ভূমিকা রাখিতে আহ্বান জানাইয়াছেন। যাউ¹া এই হইলো বিচক্ষণ আর যোগ্য ব্যক্তির কথা। তয় প্রতিষ্ঠানের আর নিজের সুনাম ধরিয়া রাখিতে কু-নাম হয় এমন ব্যক্তি, বিষয় বস্তু হইতে নিজেকে কঠোর রাখিতে হইবে, চিন্তায় আছি…

আবার আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো অপক্ষমতার অধিকারীরাতো রাজনৈতিক লেজুরবৃত্তি করিয়া শহরের অসহায় জেঠা জেঠি বহুতেরে ছেঁচড়াইতেছে। বহুতের ফিরিকশন লাগাইয়া দিয়া চুইংগামের মতন লম্বা করিতেছে। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। লুটেরার দল আছমকা গন্ডোগোল আর আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইতেছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…

ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….

ইতি-

পা.স.চি.জে.মি.ব.

২৯ আগষ্ট, ২০২১ খ্রিঃ