শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

বান্দরবানে মৎস্য চাষীদের মাঝে পুরষ্কার ও পোনা বিতরণ

দেশে বিদেশে মাছের রপ্তানী আগের চেয়ে দ্বিগুন বেড়েছে

৫০

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

“বেশি বেশি চাষ করি বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ এর উদযাপন ঘিরে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ আগষ্ট) দুপুরে বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে জেলা মৎস্য অধিদপ্তর আয়োজনে শ্রেষ্ঠ সফল মৎস্য চাষীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে তিনজন সফল মৎস্যচাষীদের মাঝে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সফল ৩জন মৎস্যচাষী হলেন, ৮নং ওয়ার্ডের মেম্বার পাড়া মোঃ মোস্তফা কামাল, তারাছা ইউনিয়নে চাগ্যা পাড়া মোঃ ওমর ফারুখক, ও লামা উপজেলায় চম্পাতলি গ্রামে নুর মুহাম্মদ মিন্টু।

বক্তারা বলেন, ২০১৯-২০ অর্থ বছরে ৭ হাজার মেট্রিক টন মাছ চাষ হয়েছে। সেই সাথে পার্বত্য অঞ্চলে ৫ টি উপজেলায় মাছ চাষে মৎস্যচাষী মোট ৭০০ জনকে প্রশিক্ষন দেওয়া হয়েছে। তবে দুই উপজেলায় রুমা ও থানচিতে মাষ চাষে উদ্যেগটি নেওয়া হয়েছে। বক্তারা আরো বলেন, দেশে মাছ চাষে প্রসংশনীয় ভূমিকা রেখেছে সরকার। দেশে বিদেশে মাছের রপ্তানী আগের চেয়ে দ্বিগুন বেড়েছে। একজন সফল উদ্যেক্তা মানে দেশের একটি অর্থনৈতিক উন্নয়নের ভালো অংশ। চাকরির পিছনে না ছুটে একজন সফল উদ্যেক্তা হওয়ার চেষ্টা চালাতে হবে।

অনুষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা এটি এব কাওসার হোসেন, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: অংচালু, উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক, জেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার সাহা সহ কর্মকর্তাগন ও সফল মৎস্যচাষী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে, ৩০ জনকে ৫ কেজি করে ১শত ৫০ কেজি রুইজাতিয় পোনা মাছ মৎস্যচাষিদের মাঝে বিতরণ করা হয়।