শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তর

অপহৃত পুত্রের শোকে মায়ের মৃত্যু, বাবা মৃত্যুশয্যা

মানিকছড়িতে অপহরণের ৫দিনেও সন্ধান মেলেনি প্রবাসীপুত্র সাগরের

১৩৫

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি উপজেলার লাল টিলা নামক এলাকা থেকে সন্ত্রাসীদের ধার্য চাঁদা পরিশোধ না করায় গত ২৪ মে রাত ৩টার দিকে অপহৃত হন কুয়েত প্রবাসীপুত্র মোঃ সাগর হোসেন(২৩)। পুত্রের শোকে মা নুরুন নাহারও আজ শুক্রবার (২৮ মে) বিকেলে না ফেরার দেশে চলে গেলেন ( ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাহী রাজিউন)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ২নং বাটনাতলী ইউপির লালটিলা এলাকার কুয়েত প্রবাসী নুর মোহাম্মদ’র পুত্র মোঃ সাগর হোসেন(২৩) ঐ এলাকায় গরু-ছাগর ও হাঁস-মুরগির খামার করার পরিকল্পনায় প্রাথমিক কার্যক্রম শুরু করেছিলেন। সম্প্রতি কুয়েত প্রবাসী নুর মোহাম্মদ ও তার পুত্র (মোঃ সাগর হোসেন) এর মোবাইলে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) পরিচয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন একটি সশস্ত্র সন্ত্রাসীবাহিনী । অন্যথায় তার ছেলেকে (মোঃ সাগর হোসেন) তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেন।

যার ফলে গত ২৪ মে রাত ৩টার দিকে সন্ত্রাসীরদের নির্ধারিত চাঁদার টাকা পরিশোধ না করায় প্রবাসীপুত্রকে (মোঃ সাগর হোসেন) অপহৃণ করা হয়। ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ অপহৃত সাগরের কোনো সন্ধান দিতে পারেনি এবং এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
যদিও এ ঘটনার সাথে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর কেউ জড়িত নয় বলে জানিয়েছেন ঐ এলাকার দায়িত্বে থাকা সংগঠক ক্যালাচিং মারমা।

অপহৃত সাগরের কুয়েত প্রবাসী পিতা নুর মোহাম্মদও পুত্রের শোক ও স্ত্রীর মৃত্যুর খবরে প্রবাসে মৃত্যুশয্যায়ী! এদিকে সশস্ত্র সন্ত্রাসীর অবৈধ চাঁদাকে ঘিরে একজন ক্ষুদ্র খামারী অপহরণ এবং পুত্রশোকে মায়ের অকাল মৃত্যুতে জনপদে শোকের ছায়া নেমে এসেছে।

পুত্রের শোকে মায়ের মৃত্যু ও প্রবাসী বাবার মৃত্যুশয্যায়ী অত্যান্ত বেদনাদায়ক উল্লেখ করে মানিকছড়ি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম বলেন, আমি যোগদানের পূর্বেই ঘটনাটি ঘটেছে। কিন্তু অপহৃতের সন্ধানে আমাদের পুলিশবাহিনী গত ৫ দিন ধরে বিভিন্ন স্থানে তাকে উদ্ধারের চেষ্টা চালিযে যাচ্ছে। আশা করছি খুব শীগ্রই অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও জড়িতদের আটক করতে সক্ষম হব।