শিরোনাম
ইউপি নির্বাচন- রামগড় সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী হতে চায় ইউনুসইউপি নির্বাচন: ১নং রামগড়ে চেয়ারম্যান প্রার্থী হতে চায় জেলা বিএনপির সা: সম্পাদক আলাউদ্দিনরাঙ্গামাটির কাপ্তাইয়ে গাঁজাসহ এক প্রতারক আটক-১ইউপি নির্বাচনঃ রামগড়ে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন আবদুল হকরাঙ্গামাটির কাপ্তাইয়ে জেটিঘাটস্থ সাপ্তাহিক বাজার জনশূন্য, লোকসান কোটি টাকাসম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্যরাঙ্গামাটির লংগদুতে জমি দখল, লুটপাট ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনসম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে কঠিন চীবরদান অনুষ্ঠানে রামগড় ৪৩ বিজিবিআলীকদম কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিতদীর্ঘবছরের সঞ্চয়ের টাকায় জমি কিনে বিপদে প্রবাসী রিপন

বান্দরবানে করোনায় আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

৩৮

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে করোনায় আক্রান্ত হয়ে মোঃ হাসান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত মোঃ হাসান শহরের ক্যাচিংঘাটার বাসিন্দা মৃত আবছার এর ছেলে। সে পেশায় একজন টমটম চালক।

জানা যায়, সোমবার রাতে প্রতিদিনের ন্যায় খেয়ে সবাই ঘুমাতে যায়। হঠাৎ হাসানের জ¦র জ¦র ভাব লাগলে সে তার মাকে বিষয়টি বলে এবং নিকটস্থ বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করার পর হাসানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রাতেই হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই করোনা উপসর্গ নিয়ে হাসান মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে হাসান এর মামা মোঃ আনিস বলেন, হাসান আমার ভাগিনা। তার পূর্বে কোন ধরনের রোগ ছিল না। হঠাৎ তার জ¦র ও বুক ব্যাথা হওয়ায় তাকে আমরা বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। পরে ডাক্তারের পরামর্শ মতে রাতে তাকে চট্টগ্রামে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ বিষয়ে বান্দরবান সিভিল সার্জন অংশৈপ্রু মার্মা জানান, সোমবার সন্ধ্যায় তাকে বান্দরবান সদর হাসপাতালে দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় মোঃ হাসানকে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে প্রেরন করা হয়। পরে সেইখানে তিনি মৃত্যুবরন করেন। করোনা ভাইরাসে মৃত্যু শুনে আশেপাশে বাড়ি গুলোকে লকডাউন জাড়ি করেছে উপজেলা প্রশাসন। তিনি আরোও বলেন বান্দরবান জেলায় মোট মৃত্যু হয়েছে ৫ জন ।