॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
বান্দরবানের আলীকদমে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বিশাখা সেবিকা সংঘের উদ্যোগে ১ম বারের মত দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০নভেম্বর) আলীকদমে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বিশাখা সেবিকা সংঘের উদ্যোগে উপাসক-উপাসিকা বৃন্দের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়।
কঠিন চীবর দান উপলক্ষে ভোর থেকে আলীকদম কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বিশাখা সেবিকা সংঘের উদ্যোগে আয়োজন করা হয় বিভিন্ন ধর্মীয় কর্মসূচী।পূজনীয় ভিক্ষুসংঘের উপস্থিতিতে চলে বুদ্ধমুক্তি দান, বুদ্ধপূজা,অষ্টপরিষ্কার দান,মহাসংঘদান,ধ্বজা উত্তোলন,ফানুস উত্তোলন,স্ব-ধর্মদেশনা এবং কঠিন চীবর দান উৎসর্গ অনুষ্ঠান। এসময় বিহার প্রাঙ্গনে বৌদ্ধ ধর্মালম্বী উপাসক-উপাসিকারা উপস্থিত হয়ে ধর্মদেশনা শ্রবণ করেন এবং জগতের সকলের সু:খ শান্তি প্রত্যাশার প্রার্থনার পাশাপাশি চীবর দান করা হয়।
আলীকদম কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বিশাখা সেবিকা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত শুভ কঠিন চীর দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত ড. উঃ ঞাজিকা থের, মংপাখই হেডম্যান পাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ উঃ উইচারা মহাথের,লামা চম্পাতলী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পেংঞা ত্যাজা মহাথের,বাবু পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত উ পংঞাথের, পানবাজার মালিপ্রুপাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আর্যকৃতি ভিক্ষসহ ২৫ জন ভিক্ষু উপস্থিত ছিলেন।
বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও আচার অনুসারে প্রায় আড়াই হাজার বছর পূর্বে মহাপুণ্যবতী বিশাখা কর্তৃক গৌতম বুদ্ধের জীবদ্দশায় কঠিন চীবর দান প্রবর্তিত হয়,সেই প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতায় আলীকদমে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বিশাখা সেবিকা সংঘের উদ্যোগে এই মহাপুণ্যময় শুভ কঠিন চীবর দানোৎসব আয়োজন করা হয়।
প্রসঙ্গত: বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাসব্যাপী বর্ষাবাস পালন করেন, বর্ষাবাস শেষে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত বর্ষাবাস পালনকারী বিহারগুলোতে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। প্রতিবছর এই সময়টিতে বৌদ্ধ সম্প্রদায়ের উপাসক-উপাসিকারা ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ- উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আর দান,শীল ও ভাবনার মধ্য দিয়ে বৌদ্ধধর্মাবলম্বীরা এ মহাপুর্ণ্যময় আয়োজন পালন করে থাকেন।
শিরোনাম
ইউপি নির্বাচন- রামগড় সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী হতে চায় ইউনুসইউপি নির্বাচন: ১নং রামগড়ে চেয়ারম্যান প্রার্থী হতে চায় জেলা বিএনপির সা: সম্পাদক আলাউদ্দিনরাঙ্গামাটির কাপ্তাইয়ে গাঁজাসহ এক প্রতারক আটক-১ইউপি নির্বাচনঃ রামগড়ে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন আবদুল হকরাঙ্গামাটির কাপ্তাইয়ে জেটিঘাটস্থ সাপ্তাহিক বাজার জনশূন্য, লোকসান কোটি টাকাসম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্যরাঙ্গামাটির লংগদুতে জমি দখল, লুটপাট ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনসম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে কঠিন চীবরদান অনুষ্ঠানে রামগড় ৪৩ বিজিবিআলীকদম কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিতদীর্ঘবছরের সঞ্চয়ের টাকায় জমি কিনে বিপদে প্রবাসী রিপন