শিরোনাম
ইউপি নির্বাচন- রামগড় সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী হতে চায় ইউনুসইউপি নির্বাচন: ১নং রামগড়ে চেয়ারম্যান প্রার্থী হতে চায় জেলা বিএনপির সা: সম্পাদক আলাউদ্দিনরাঙ্গামাটির কাপ্তাইয়ে গাঁজাসহ এক প্রতারক আটক-১ইউপি নির্বাচনঃ রামগড়ে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন আবদুল হকরাঙ্গামাটির কাপ্তাইয়ে জেটিঘাটস্থ সাপ্তাহিক বাজার জনশূন্য, লোকসান কোটি টাকাসম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্যরাঙ্গামাটির লংগদুতে জমি দখল, লুটপাট ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনসম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে কঠিন চীবরদান অনুষ্ঠানে রামগড় ৪৩ বিজিবিআলীকদম কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিতদীর্ঘবছরের সঞ্চয়ের টাকায় জমি কিনে বিপদে প্রবাসী রিপন

সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে কঠিন চীবরদান অনুষ্ঠানে রামগড় ৪৩ বিজিবি

৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির রামগড়ে পবিত্র কঠিন চীবরদান অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন রামগড় জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম।

শুক্রবার(২০ নভেম্বর) দুপুরে রামগড় পৌরসভার মহামুনি বৌদ্ধ বিহারে আয়োজিত পবিত্র কঠিন চীবরদান অনুষ্ঠানে পরিদর্শন করেন তিনি। এ সময় বিহারে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন জোন অধিনায়ক। পাশাপাশি তাঁদের হাতে শুভেচ্ছা-উপহার তুলে দেন তিনি।

স্থানীয় পর্যায়ে ধর্মীয় ও সামাজিক উৎসবকে কেন্দ্র করে বিজিবি এ ধরনের অংশগ্রহণ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সহায়ক উপহার প্রদান বিজিবির জনসম্পৃক্ততা ও সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত।

রামগড় জোনের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করা। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক আস্থার বন্ধন আরও শক্তিশালী করার প্রত্যয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।