শিরোনাম
টিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানরাঙ্গামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতসাইকেল নিয়েই এভারেস্টের তিন উচ্চতম স্থানে, সাবাস বীর কুমার তঞ্চঙ্গ্যাশিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদার

বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় জানালেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় জনসাধারণ

৯৭

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তার হঠাৎ বদলিজনিত বিষয়টি কেউ মেনে নিতে পারছে না।তাই ভারাক্রান্ত মনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় জানালেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সকল পেশার জনসাধারণ।

মঙ্গলবার (২৭এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ে কনফারেন্সে কক্ষে জনপ্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,গণমাধ্যমকর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিতিতে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বিহারী চাকমা, সুবলং ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম,ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন,পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক অভীক চাকমা প্রমূখ উপজেলা নির্বাহী অফিসারকে তার কর্মজীবনের ভূয়সী প্রশংসা করে এবং একজন মানবিক সম্পন্ন ব্যক্তি হিসেবে আখ্যা দিয়ে বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক বলেন,বরকলে আমার কর্মজীবনে সর্বদা চেষ্টা করেছি নিজের স্বার্থের উর্ধ্বে কাজ করার জনসাধারণের উন্নয়নের কাজে কোনো প্রকার ত্রুটি রাখা হয়নি বলে তিনি দাবি রাখেন। আর বরকলে কর্মময় জীবনে কি পেয়েছি কি দিয়েছি এবং বরকলবাসী কী পেয়েছে সেটি তারাই মূল্যায়ণ করবে। আমি চেয়েছি সর্বদা অসহায় দরিদ্রদের পাশে থাকতে আর সেটা করেও দেখিয়েছি।বরকলের লোকজনকে ভালোবাসি বলে যতটুকু সম্ভব উদারতার সাথে কাজ করেছি। কিন্তু হঠাৎ বদলি নির্দেশ হয়ে গেলো যা আমার কল্পনার বাইরে ছিল।

তিনি আরো বলেন,সত্যি আমি বরকল থেকে যেতে চাইনি! মন না চাওয়ার সত্বেও আমাকে বদলি হয়ে যেতে হচ্ছে। যদি কর্মময় জীবনে কেউ ব্যতীত হয় বা ভূলত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ জানান এবং দোয়া প্রার্থনা করেন।