॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাজার ইজারাদার কিছু সংগঠনের চাঁদার দাবি পূরণ করতে না পারায় উপজাতীয় ব্যবসায়ীরা কাপ্তাই উপজেলার জেটিঘাটস্থ সাপ্তাহিক বাজারে আসার সাহস পায়নি। চট্টগ্রামের রাঙ্গুনিয়া রাউজান ও আশপাশ এলাকার ক্ষুদ্র ও মাঝারি কিছু ব্যবসায়ীও সাপ্তাহিক এই বাজারে কৃষি পন্য ক্রয়-বিক্রয়ের জন্য আসলেও উপজাতীয়রা না আসায় ব্যবসায়ীকভাবে ক্ষতি গুনছেন তারাও। প্রতিসপ্তাহে এই বাজারে কোটি টাকার লেনদেন হয় কিন্তু এ সপ্তাহ থেকে অর্থনৈতিক লেনদেন থমকে গেছে। বিগত সপ্তাহগুলোতে ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতায় গম্ গম্ পরিবেশ থাকতো কিন্তু এ শনিবার (২১নভেম্বর) থেকে সাপ্তাহিক এ বাজারে অনেকটা ক্রেতা বিক্রেতা শুন্য লক্ষ্য করা গেছে।
ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতা সাধারণরা জানিয়েছেন, আঞ্চলিক দলের কিছু চাঁদাবাজ বাজর ইজারাদার ও কিছু ব্যবসায়ীর কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। তাদের দাবির চাঁদা দিতে নারাজ হওয়ায় চাঁদাবাজরা উপজাতীয় কৃষক ও ব্যবসায়ীদের জেটিঘাট বাজারে আসতে নিষেধ করলে তারা সাহস করে বাজারে আসতে পারছে না। যার কারনে শনিবারের হাটে ক্রেতা-বিক্রেতা ছিল অন্যান্য সপ্তাহের চাইতেও নগন্য। এতে করে উপজাতি ও বাঙালি উভয়ের কোটি টাকার ব্যবসায়ীক লেনদেন থেকে বঞ্চিত হয়েছে। এছাড়াও প্রতিবেশী কৃষক, উদ্যোক্তা, ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদেও মাঝে সম্পর্কেও দুরত্বও সৃষ্টি হচ্ছে।
সাধারণ উপজাতী ও বাঙালি ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডের আপষ্ট্রিম জেটিঘাট হাট পাহাড়ি-বাঙালির হাট বলে পরিচিত। হাটবারে উপজাতি ও বাঙালি উভয়ের নিজস্ব সৃজিত বাগানের কাঁচামালসহ বিভিন্ন কৃষি পণ্য নিয়ে আসে কেনাবেচা করতে। একদিনের বাজারে প্রায় কোটি টাকার ক্রয় বিক্রয়ের লেনদনে হয়ে থাকে। কিন্তু দীর্ঘ ১৫/২০দিন যাবত পাহাড়ের একটি সংগঠন বাজার ইজারাদারের নিকট চাঁদা দাবি করে আসছে। বাজার ব্যবসয়ারী ও ইজারাদারগণ দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করে। ফলে উক্ত সংগঠের বাঁধা ও নিষেধের ফলে পাহাড় হতে যে সকল উপজাতি তাদের বাগানের সৃজিত ফলমূলসহ বিভিন্ন পণ্য নিয়ে আপষ্ট্রিম জেটিঘাট সাপ্তাহিক শনিবার বাজারে আসত তা বন্ধ হয়ে যায়।
দেখা যায়, সাপ্তাহিক এ বাজারে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজনের বিভিন্ন পণ্য ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে আসলেও আসেনি বিলাইছড়ি, ফারুয়া, রাঙ্গামাটি সদরসহ কাপ্তাই উপজেলার আশপাশের উপজাতি কৃষক ও ব্যবসায়ীরা। এতে করে উভয়ের ক্ষতি হচ্ছে বলে ব্যবসায়ীরা মত প্রকাশ করে। শনিবার সাপ্তাহিক হাটে ছিলো প্রায় ক্রেতা শূন্য। রাউজান হতে ফুলকপি, কাঁচামরিচ ও মুলা নিয়ে আসা ব্যবসায়ী জমির জানান, শুনেছি পাহাড়ি সংগঠনের কিছু চাঁদাবাজ বাজার ইজারাদার ও ব্যবসায়ীদের নিকট মোটা অংকের চাঁদা দাবি কওে আসছিল। দাবিকৃত টাকা না দেয়ার ফলে উপজাতি ব্যবসায়ীরা ভয়ে আসেনি। একই কথা জানান রাঙ্গুনিয়া সবজি ব্যবসায়ী মোঃ সবজি।
নাম না প্রকাশ করার শর্তে কাপ্তাই জেটিঘাটের একজন ইজারাদার জানান, আমাদের নিকট হতে আঞ্চলিক সংগঠনের লোকজন মোটা অংকের চাঁদা দাবি করে। আমারা দাবিকৃত টাকা দিতে অস্বীকার করার কারনে তাদের ভয়ে কোন উপজাতি ব্যবসায়ী, কৃষক সাধারণ ফলমূল নিয়ে আসা লোকজন সাপ্তাহিক বাজারে আসছেন না। ফলে উভয়ের কোটি টাকার লোকসান হচ্ছে বলে তিনি জানান। এ বিষয়ে স্থানীয় প্রশাসন সুষ্ঠু প্রদক্ষেপ নিবে বলে জানান।