শিরোনাম
ইউপি নির্বাচন- রামগড় সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী হতে চায় ইউনুসইউপি নির্বাচন: ১নং রামগড়ে চেয়ারম্যান প্রার্থী হতে চায় জেলা বিএনপির সা: সম্পাদক আলাউদ্দিনরাঙ্গামাটির কাপ্তাইয়ে গাঁজাসহ এক প্রতারক আটক-১ইউপি নির্বাচনঃ রামগড়ে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন আবদুল হকরাঙ্গামাটির কাপ্তাইয়ে জেটিঘাটস্থ সাপ্তাহিক বাজার জনশূন্য, লোকসান কোটি টাকাসম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্যরাঙ্গামাটির লংগদুতে জমি দখল, লুটপাট ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনসম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে কঠিন চীবরদান অনুষ্ঠানে রামগড় ৪৩ বিজিবিআলীকদম কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিতদীর্ঘবছরের সঞ্চয়ের টাকায় জমি কিনে বিপদে প্রবাসী রিপন

খাগড়াছড়ির রামগড়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক-১

১৪

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে সেনা অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তাজা গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামে এক ষাটোর্ধ্ব ব্যক্তিকে নিজবাড়ি থেকে আটক করেছে সিন্ধুকছড়ি জোন (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) সেনাবাহিনীর একটি অভিযানিক দল।
জনান গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাত ৯টার দিকে রামগড় উপজেলার শ্মশানটিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন। অভিযানে সাগর দেবনাথ (৬১) এর বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় তৈরি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলি এবং একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির নাম সাগর দেবনাথ (৬১) সে উপজেলার শ্মশানটিলা এলাকার জদু দেবনাথের ছেলে।

সেনাসূত্র জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটককৃত ব্যক্তিকে রামগড় থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় রামগড় থানা কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান।