শিরোনাম
ইউপি নির্বাচন- রামগড় সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী হতে চায় ইউনুসইউপি নির্বাচন: ১নং রামগড়ে চেয়ারম্যান প্রার্থী হতে চায় জেলা বিএনপির সা: সম্পাদক আলাউদ্দিনরাঙ্গামাটির কাপ্তাইয়ে গাঁজাসহ এক প্রতারক আটক-১ইউপি নির্বাচনঃ রামগড়ে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন আবদুল হকরাঙ্গামাটির কাপ্তাইয়ে জেটিঘাটস্থ সাপ্তাহিক বাজার জনশূন্য, লোকসান কোটি টাকাসম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্যরাঙ্গামাটির লংগদুতে জমি দখল, লুটপাট ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনসম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে কঠিন চীবরদান অনুষ্ঠানে রামগড় ৪৩ বিজিবিআলীকদম কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিতদীর্ঘবছরের সঞ্চয়ের টাকায় জমি কিনে বিপদে প্রবাসী রিপন

খাগড়াছড়ির রামগড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন অ্যাড. আবু তাহের

১২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মুখে ও চায়ের আড্ডায় এখন স্থানীয় নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে ভোটার ও স্থানীদের জল্পনা-কল্পনার শেষ নেই কে হচ্ছেন রামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী। চলছে দলীয় প্রার্থী বাচাইয়েও চুলছেরা বিশ্লেষণ।

আজ বলবো এমন একটি পরিচিত মুখ ও ব্যক্তিত্ব অ্যাডভোকেট আবু তাহের রনি’র কথা। তিনি রামগড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর লামকুপাড়ার এলাকার বাসিন্ধা মরহুম দেলোয়ার হোসেনের সুযোগ্য সন্তান। তাঁর বাবা ছিলেন রামগড় উপজেলা বিএনপির একজন নিবেদিত ত্যাগী কর্মী; যিনি বিগত আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে ২০১৪ সালে মৃত্যুবরণ করেন। বাবার সেই আদর্শ আর পারিবারিক ত্যাগের পথ ধরেই রাজনীতিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন আবু তাহের রনি।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত তাহের রামগড় উপজেলা ছাত্রদলের সদস্য, ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে সদ্য ঘোষিত রামগড় উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি, ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি হিসেবে ও নেতৃত্ব দিচ্ছেন। বিশেষ করে, রাজনৈতিক প্রতিকূল সময়ে খাগড়াছড়ির বিভিন্ন থানায় নিরীহ নেতা-কর্মীদের আইনি সহায়তা দিয়ে যিনি সবসময় বিশ্বস্ততার প্রমাণ দিয়েছেন।

রাজনীতির পাশাপাশি তাঁর পেশাগত ক্যারিয়ারও সমানভাবে সমৃদ্ধ। ২০১৮ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর, ২০২২ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এছাড়া রামগড় আইনজীবী কল্যাণ সমিতির ট্রেজারার, দুরন্ত লামকুপাড়া যুব স্পোর্টিং ক্লাবের সদস্য, রামগড় স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা এবং দেশনায়ক তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা-১৭ তে আইন উপ-কমিটির সদস্য হিসেবে ও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে।

অ্যাডভোকেট আবু তাহের রনি ২০০৮ সালে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০১০ সালে রামগড় সরকারি কলেজ থেকে এইসএসসি, ২০১৪ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) থেকে এল. এল. অনার্স, ২০১৬ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) এল.এল.এম. পাশ করেন।

এতসব রাজনৈতিক প্রজ্ঞা, সামাজিক সম্পৃক্ততা আর পেশাগত সাফল্যকে সামনে রেখেই খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ও দলটির সমর্থন নিয়ে আসন্ন রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদন্ধিতার কথা জানিয়ে সকলের দোয়া ও সহযোগীতা চেয়েছেন অ্যাডভোকেট আবু তাহের রনি।