শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে মানসিক ভারসাম্যহীন এক যুবকের আত্মহত্যাজলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্রামীণ নারীদের নেতৃত্ব বাড়াতে হবেবন্যহাতির আক্রমণে নিহত মংখ্যাইচিং এর পরিবার পেল ৩ লক্ষ টাকারাঙ্গামাটির কাপ্তাইয়ে ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যুবাঘাইছড়ির সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৩উন্নয়ন মানে শুধু মসজিদ, মন্দির কিংবা স্থাপনা নির্মাণ নয়: ওয়াদুদ ভূঁইয়া এমপিসকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধার

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপি

২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারানো বিধবা নূরজাহান বেগমকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি। ক্ষতি পুষিয়ে নিতে তাঁকে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বড়নাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত নূরজাহান বেগমের বসতবাড়ি পরিদর্শনকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান এ প্রতিশ্রুতির কথা জানান।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মধ্যরাতে আকস্মিক অগ্নিকাণ্ডে বড়নাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির প্রয়াত সভাপতি আব্দুল জব্বারের স্ত্রী নূরজাহান বেগমের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরের মূল্যবান দলিলপত্রসহ সব মালামাল ভস্মীভূত হয়।

পরিদর্শন শেষে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত নূরজাহান বেগমের হাতে বসতঘর মেরামতের জন্য পাঁচ বান্ডিল ঢেউটিন, নগদ অর্থ সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহম্মেদ, বড়নাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সোলেমান বাদশা, যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল উদ্দিন জালাল, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম ডিলার, সাবেক সভাপতি মোঃ আব্দুল হক, সাধারণ সম্পাদক মোঃ মমিনুর রহমান, আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাবিল মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল হালিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।