শিরোনাম
রামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রী

খাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ড

১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে খাগড়াছড়ির রামগড়ে দূর্গাপুজার মন্ডপ পরিদর্শনে এসআরবি ৭ ফেনির টহল দল। শনিবার (১৭অক্টোবর) সকাল ৯টার দিকে রামগড় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী বাড়ি মন্দিরে দূর্গাপুজার মন্ডপ পরিদর্শন করেন এসআরবি-৭, সিপিসি-১ এর ফেনী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মিজানুর রহমান।

এসআরবি-৭ সিপিসি-১ ফেনি এর সূত্রে জানা যায়, সিপিসি-১ ফেনি ক্যাম্পের আওতাধীন সবকটি পূজামন্ডপ গুলোতে চারটি গাড়ি ২৪ ঘন্টা নিয়মিত টহল চলমান। প্রতিটা মন্ডপে আমাদের টহলদল, কুইক রেসপন্ডার টিম এবং আমাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। মন্ডপে এসআরবি ৭ সিভিল পোশাকে সার্বক্ষণিক গোয়েন্দা নজদারির আওতায় রয়েছে। প্রশাসন, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা এসআরবি দৃশ্যমান থেকে ভুমিকা পালন করছে।

সিপিসি ১ ফেনি আরো জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্ডপে স্বেচ্ছা সেবকরা দায়িত্ব পালন করছে। যেকোনো অস্বাভাবিক অবস্থা পরিলক্ষিত হলে আমাদের সাথে তড়িৎ যোগাযোগ করতে হবে। আমাদের টহলদল সার্বক্ষণিক যেকোনো অবস্থায় ভুমিকা পালনের জন্য তৎপর আছে।

এসআরবি-৭ সিপিসি-১ ফেনি কোম্পানি কমান্ডার মিজানুর রহমান বলেন, সামজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কোন বিভ্রান্তি সৃষ্টির কোন বিষয় নজরে আসার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগের অনুরোধ করছি। এই বিষয়ে আমাদের আইসিটি বিভাগ সতর্ক অবস্থায় রয়েছে এবং আমরা সোশ্যাল মিডিয়া মনিটর করছি। কোন গুজব বা অপ্রীতিকর অবস্থা সৃষ্টির চেষ্টা করা হলে তা শক্ত হাতে দমন করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন, সিআরবি-৭ সিপিসি-১ ফেনির ডিএডি মহিদুল ইসলাম, এস আই আরিফুর রহমান, ফয়েজুর রহমান, রামগড় ফায়ার স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া, রামগড় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী বাড়ি মন্দির পরিচালনা পরিষদের সভাপতি বাদল চক্রবর্তী, সাধারন সম্পাদক স্বপন দে সহ গন্যমান্য ব্যক্তিবর্গ, এসআরবি, বিজিবি, আনসার সদস্য ও সাংবাদিকবৃন্দ।