শিরোনাম
বিএনপি সরকারের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানকে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে চায়সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে একে অপরের পাশে থাকবেন: মন্ত্রী সাচিং প্রু জেরিবাঘাইছড়িতে ৩দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ অনুষ্ঠিতঅবশেষে তিন সপ্তাহ পর কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাটস্থ সাপ্তাহিক বাজার চালুবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদন্ডপ্রাণী সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও কৃমিনাশক ওষুধ বিতরণচুক্তি স্বাক্ষরকারী সরকারই দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া দায় তাদেরপার্বত্য অঞ্চল থেকে বিদেশে নারী পাচার ভয়াবহ, গত পাঁচ বছরে ৭৩০টির বেশি ঘটনা !বান্দরবানের আলীকদমে বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণবান্দরবানের লামায় স্কেভেটরবাহী ট্রাকের ভারে ধসে পড়লো বেইলী ব্রিজ

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মাটিরাঙ্গায় ৪১টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য বিতরণ

৭

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে ৪১টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪অক্টোবর) সকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে এসব খাদ্যশস্য তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

চাল বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইশতিয়াক আহম্মেদসহ উপজেলার বিভিন্ন বৌদ্ধ মন্দির পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইশতিয়াক আহম্মেদ জানান, শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত মোট ২৪.৬ মেট্রিক টন খাদ্যশস্য (চাল) মাটিরাঙ্গার প্রতিটি বৌদ্ধ মন্দিরে ৬০০ কেজি হারে বিতরণ করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের দেশ। দেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। প্রবারণা পূর্ণিমা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে চাল বিতরণ সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ।