শিরোনাম
পার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিপর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার প্রয়োজন: ওয়াদুদ ভুঁইয়া এমপিপার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: দীপেন দেওয়ান, এমপিবান্দবানের রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধনবান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধারজাতীয় পরিচয়পত্র সংশোধন করতে অর্ধ লক্ষ টাকা নেওয়ার অভিযোগমাটিরাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী জিপ খাদে পড়ে চালকের মৃত্যুকাপ্তাইকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: দীপেন দেওয়ানযতক্ষণ তোকে ভোগ করতে পারবোনা ততক্ষণ শান্তি নাই!কাপ্তাইয়ের লিফলেট বিতরণের সময় প্রতিপক্ষের হামলায় আহত-১

বান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

৩

॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
বান্দরবানের লামায় পাহাড়ের হাত-পা বাঁধা অবস্থায় মোঃ ছগির (৪৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে লামা থানা পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬ইং) সকালে লামার রূপসীপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড হাতিরঝিরি এলাকায় জুমে কাজ করতে গিয়ে জুম চাষীরা তার লাশ দেখতে পায়। তারা স্থানীয়দের জনপ্রতিনিধিদের খবর দেয়। পরে লামা থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত মোঃ ছগির লামার রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে। সে পেশায় একজন দিনমজুর ছিল।

রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহ আলম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, স্থানীয়রা লাশের খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হই। লাশের স্বজনরা পরিচয় নিশ্চিত করেছে। পুলিশ বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে পৌঁছায়। কি কারণে এই হত্যাকান্ড তা জানা যায়নি।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ জানান, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের কাজ শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক ভাবে ঘটনাটি হত্যাকান্ড বলে মনে হচ্ছে। তদন্তে সত্যতা বেরিয়ে আসবে।