শিরোনাম
কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনাকাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেল

কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চিৎমরম উচ্চ বিদ্যালয় ও রানারআপ হয়েছে নারানগিরি উচ্চ বিদ্যালয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা হতে দুপুর ২টা পযন্ত কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি এর সহযোগিতায় কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার মোট আটটি বিদ্যালয় অংশ নেয়।
বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তি, তথ্য ও মতামত তুলে ধরে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক শেষে চিৎমরম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং নারানগিরি উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইস্রাফিল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনামুল হাজারী, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, গণমাধ্যমকর্মী কাজী মোশারফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এনামুল হাজারী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ ফজল রাব্বি মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের ও সহকারী তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা।

প্রধান অতিথি বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সততা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই তাদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান তৈরি করা জরুরি। প্রধান অতিথি পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।