শিরোনাম
স্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা সহ প্রয়োজনীয় ওষুধ প্রদান করেছে কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর ১১ আরই ব্যাটালিয়ন। এতে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ চিকিৎসাসেবা সহ প্রয়োজনীয় ওষুধ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১১ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার গবাগনা বাঙালি পাড়ায় এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে এলাকার অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ এবং শিশুরা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। দূর-দূরান্ত থেকেও অনেকে চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে আসেন। সেনাপ্রধানের দিকনির্দেশনায় ১১ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ, পিএসসির তত্ত্বাবধানে ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার চিকিৎসাসেবা প্রদান করেন।

এ সময় প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়। ১১ আর ই ব্যাটালিয়ন সূত্র জানায়, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

স্থানীয় জনসাধারণ জানান, সেনা বাহিনীর ১১আরই ব্যাটালিয়ন উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের সার্বিক কল্যানে সব সময়ই পাশে থাকছেন। যখন প্রয়োজন তখন বিভিন্ন উন্নয়নমুলক কাজের পাশাপাশি স্বাস্থ্যখাতে বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা সহ ওষুধ প্রদান করে আসছেন। উপজেলার বিভিন্ন এলাকায় এমনও মানুষ রয়েছেন যারা অসুস্থ হয়ে পড়লে ডাক্তার দেখানোর মতো সামর্থ নাই। সেনা বাহিনীর ১১আরই ব্যাটালিয়ন যখন এধরনের আয়োজন করেন তখন মানুষ দুরদুরান্ত থেকে এসেও চিকিৎসাসেবা গ্রহন করেন, এতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করনে।